শনিবার ০৬ জুন ২০২৬, জ্যৈষ্ঠ ২৩ ১৪৩৩

ব্রেকিং

বিভাজন নয়, ‘উদার গণতন্ত্র’ প্রতিষ্ঠা করতে চাই: ফখরুল আইভীর বাড়ির সামনে পুলিশের নজরদারি, সিসি ক্যামেরা স্থাপন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১০১ শয্যার সিরাজগঞ্জে বাড়ছে যমুনার পানি, নদীতীরে ভাঙন আতঙ্ক নিম্ন আয়ের মানুষের বিদ্যুতের খরচ বাড়ছে না আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: হাসপাতাল কর্তৃপক্ষের ‘অবহেলা’ ছিল, বলছে তদন্ত কমিটি অবসরভাতা বঞ্চিত শিক্ষকদের ভাতা চালু করবে সরকার: শিক্ষামন্ত্রী রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলার রায় ৭ জুন হাম: আরও ৪ শিশুর মৃত্যু, শনাক্ত ৬৯ ৩৮ ডিগ্রিতে পারদ, দিনাজপুরে তাপদাহে শ্রমজীবী মানুষের দুর্ভোগ হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের পর মমতার বিরুদ্ধে মামলা ফোনালাপে নেতানিয়াহুকে ‘উন্মাদ’ বলার কথা স্বীকার করলেন ট্রাম্প

জাতীয়

চট্টগ্রাম বিমানবন্দরে কোকেনসহ নারী যাত্রী গ্রেফতার

 প্রকাশিত: ১৫:৩১, ১৫ জুলাই ২০২৪

চট্টগ্রাম বিমানবন্দরে কোকেনসহ নারী যাত্রী গ্রেফতার

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে বাহামার নাগরিক এক নারী যাত্রীর লাগেজ থেকে প্রায় ৪ কেজি কোকেন উদ্ধার করা হয়েছে।

এয়ারপোর্ট সূত্র জানায়, স্ট্যালিয়া শান্তেই নামে এ যাত্রী গত ১২ জুলাই এমিরেটস-এর ফ্লাইটে ব্রাজিলের সাওপাওলো থেকে রওয়ানা দিয়ে দুবাই ট্রানজিট হয়ে ফ্লাইদুবাই-এ করে ১৩ জুলাই চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে নামেন। বিমানবন্দর থেকে তিনি কোনো লাগেজ ছাড়াই হোটেলে চলে যান। আজ সকাল সাড়ে ১০টায় এ যাত্রী তার ব্যাগেজ রিসিভ করতে আসেন। এ সময় তার ব্যাগেজ তল্লাশী করে একটি ইউপিএস-এর ভিতর ৩ দশমিক ৯ কেজি ওজনের কোকেন-এর প্যাকেট পাওয়া যায়। এপিবিএন, বিমানবন্দর সিকিউরিটি ও ইন্টেলিজেন্স তাকে আটক করেছে।

শাহ আমানত বিমানবন্দরের পরিচালক তাসলিম আহমেদ বাসস’কে জানান, বাহামার এ নারী আন্তর্জাতিক মাদক কারবারি চক্রের সদস্য বলে আমরা ধারণা করছি। ফলে প্রথম দিন কোনো লাগেজ ছাড়া বেরিয়ে হোটেলে চলে গেলেও তিনি আমাদের এয়ারপোর্ট সিকিউরিটি, এপিবিএন ও ইন্টেলিজেন্স-এর নজরদারিতে ছিলেন। আজ লাগেজ নিতে এলে অত্যন্ত সতর্কতার সাথে তার লাগেজ স্ক্যান করলে ইউপিএস-এর ভিতর কৌশলে লুকানো ৩ দশমিক ৯ কেজি ওজনের কোকেনের প্যাকেটটি ধরা পড়ে।

আটক কোকেনের আনুমানিক মূল্য সম্পর্কে ধারণা নেই জানিয়ে তাসলিম আহমেদ বলেন, অনেক দিন ধরে আমরা এ ধরণের বেশ কিছু যাত্রীর ওপর নজর রাখছি। আটক নারী কোনো মাদক পাচার চক্রের সদস্য হতে পারেন। আমরা চক্রের মূল হোতাদের খুঁজে বের করে আইনের আওতায় আনার চেষ্টা করছি।