সোমবার ৩০ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

আন্তর্জাতিক

হেফাজতের শীর্ষ ৫০ জন নেতার আর্থিক বিষয়ে অনুসন্ধানে নেমেছে দুদক

 প্রকাশিত: ২১:৪৬, ৯ জুন ২০২১

হেফাজতের শীর্ষ ৫০ জন নেতার আর্থিক বিষয়ে অনুসন্ধানে নেমেছে দুদক

হেফাজতে ইসলামের শীর্ষ নেতা বাবুনগরী ও মামুনুল হকসহ ৫০ জনের আর্থিক বিষয়ে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনুসন্ধানে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ও ইমিগ্রেশনের কাছে তাদের তথ্য চেয়ে চিঠি দিয়েছে সংস্থাটি।

বুধবার সেগুনবাগিচায় দুদক কার্যালয়ের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির সচিব ড. মু আনোয়ার হোসেন হাওলাদার।

সচিব জানান, হেফাজত নেতাদের বিষয়ে তথ্য উপাত্ত চেয়ে কমিশন থেকে বিএফ‌আই‌ইউকে চিঠি দেয়া হয়েছে। সেই চিঠির আলোকে তারা বিভিন্ন ব্যাংকের কাছে আর্থিক লেনদেনের তথ্য চেয়েছেন। এছাড়া কমিশন থেকে ওই নেতাদের সম্পদের বিষয়ে ভূমি অফিসে চিঠি দেয়া হয়েছে।

অপরদিকে, পাসপোর্ট অফিস ও ইমিগ্রেশনে চিঠি দেয়া হয়েছে। সব তথ্য সংগ্রহ করার পর তাদের জিজ্ঞাসাবাদের বিষয়ে অনুসন্ধান দল পরবর্তী করণীয় ঠিক করবেন। অনুসন্ধানের প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করবেন।

অনলাইন নিউজ পোর্টাল