শনিবার ২৮ মার্চ ২০২৬, চৈত্র ১৪ ১৪৩২, ০৯ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ময়মনসিংহে অবৈধভাবে মজুদ করা ২৪ হাজার লিটার জ্বালানি জব্দ চব্বিশকে স্বাধীনতার সমান করলে ‘বিপর্যয় হবে’: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জ্বালানি সরবরাহে ডিপোতে নতুন সময়সূচি দিল বিপিসি ঈদের পর প্রবাসীদের কর্মস্থলে ফেরা কঠিন, ফ্লাইট বিপর্যয়ে দুর্ভোগ শুধু খার্গ নয়, যুক্তরাষ্ট্রের নজর ইরানের আরও সাত দ্বীপে সংসদে শব্দযন্ত্রের বিভ্রাট ‘অন্তর্ঘাত’ কি না, তদন্তে কমিটি এই পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা ইরানিরা চার সপ্তাহ ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ সরকার বলছে সংকট নেই: পাম্প কোথাও বন্ধ, কোথাও লম্বা লাইন দেশের পেট্রল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত দৌলত‌দিয়ায় বাসডু‌বি: চতুর্থ দি‌নেও উদ্ধার অ‌ভিযান চলছে প্রায় ৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার বেড়েছে সোনার দাম, প্রতিভরি ২৩৭০১২ টাকা সৌদি আরবে বিমানঘাঁটিতে ইরানি হামলায় ১২ মার্কিন সেনা আহত নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার

জাতীয়

হাটহাজারীর পরিচালনায় ৩ শিক্ষক, মাদ্রাসার প্রধান বাবুনগরী

 প্রকাশিত: ০৮:৪৮, ২০ সেপ্টেম্বর ২০২০

হাটহাজারীর পরিচালনায় ৩ শিক্ষক,  মাদ্রাসার প্রধান  বাবুনগরী

তিনজন সিনিয়র শিক্ষককে হাটহাজারীর আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসা পরিচালনার জন্য অন্তর্র্বতীকালীন দায়িত্ব দেওয়া হয়েছে।সেই সঙ্গে হেফাজত ইসলামের মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরীকে মাদ্রাসার 'প্রধান শায়খুল হাদিস’ হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে আল্লামা আহমদ শফীর দাফনের পর হাটহাজারী মাদ্রাসার মজলিশে শুরা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।  

সভায় মজলিশে শুরা কমিটির ১১ সদস্যের মধ্যে ৮ জন উপস্থিত ছিলেন। সভা শেষে শুরা সদস্য মাওলানা নোমান ফয়েজী মজলিশে শুরার গৃহীত সিদ্ধান্ত পড়ে শোনান।

তিনি জানান, বড় হুজুরের (আল্লামা শাহ আহমদ শফী) ইন্তেকালের পর মাদ্রাসা পরিচালনার জন্য মুহতামিমের দায়িত্ব দেওয়া হয়েছে যৌথভাবে মুফতী আবদুস সালাম, আল্লামা শেখ আহমদ এবং মাওলানা ইয়াহিয়াকে। একইসঙ্গে হেফাজত ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীকে মাদ্রাসার শিক্ষা পরিচালক ও প্রধান শায়খুল হাদীস হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

অনলাইন নিউজ পোর্টাল