রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

জাতীয়

শায়েস্তাগঞ্জে ইয়াবাসহ আটক ২

 প্রকাশিত: ১৯:১৭, ১৩ জানুয়ারি ২০২১

শায়েস্তাগঞ্জে ইয়াবাসহ আটক ২

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। বুধবার বিকেলে শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর থেকে তাদের আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জ থানার এসআই মো: মোখলেছুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার অলিপুরে অভিযান চালায়। এ সময় ২৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার ব্রাহ্মণডোরা ইউনিয়নের উলুহর গ্রামের ফুল মিয়ার ছেলে মো: সজির মিয়া (৩৩), একই ইউনিয়নের বিশাউড়া গ্রামের মৃত মারাজ মিয়ার ছেলে বাচ্চু মিয়া (৩২)।

শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হবে।

অনলাইন নিউজ পোর্টাল