সোমবার ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ৩ ১৪৩২, ২৮ শা'বান ১৪৪৭

ব্রেকিং

দেড় বছরের মধ্যে পুঁজিবাজারে সূচকে বড় লাফ রমজানে হাইস্কুল স্কুল বন্ধ রাখতে নির্দেশ বিএনপির ইচ্ছাতেই সংসদ প্রাঙ্গণে শপথ: আসিফ নজরুল খুলনা-৫: জামায়াত নেতার বাড়িতে আগুন, অভিযোগ বিএনপির বিরুদ্ধে রামপুরায় মানবতাবিরোধী অপরাধ: রায় ৪ মার্চ ৩২ আসনে ভোট পুনঃগণনার দাবি জানিয়েছে ১১ দলীয় ঐক্য বিএনপির জয়ের পর বড় উত্থানে পুঁজিবাজারে লেনদেন শুরু সিরাজগঞ্জে বাসচাপায় গৃহবধূ নিহত, বিক্ষোভ মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষে শতাধিক হাতবোমা বিস্ফোরণ মঙ্গলবার সংসদের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের শপথ শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান টাকা নিয়ে বিরোধ ছেলের সঙ্গে, কুপিয়ে মারল বাবাকে নাইজেরিয়ায় বন্দুকধারী বাইকারদের হামলায় নিহত অন্তত ৩২ ইমরান খানকে সুচিকিৎসা দেওয়ার আহ্বান ওয়াসিম-ওয়াকারদের

আন্তর্জাতিক

ভারতে একদিনে ৬ হাজার ১৩৮ জনের মৃত্যু

 প্রকাশিত: ১০:৩৫, ১০ জুন ২০২১

ভারতে একদিনে ৬ হাজার ১৩৮ জনের মৃত্যু

ভারতে করোনা পরিস্থিতি ফের ভয়াবহ হয়ে উঠেছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ১৩৮ জনের মৃত্যু হয়েছে। বিশ্বের এই প্রথমবার একদিনে এত মানুষের মৃত্যু হলো। এ সময়ে দেশটিতে শনাক্ত হয়েছে আরো ৯৩ হাজার ৮৯৬ জন।

বিশ্বে করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে মোট আক্রান্ত হয়েছে ২ কোটি ৯১ লাখ ৮২ হাজার ৭২ জন। আর মারা গেছে ৩ লাখ ৫৯ হাজার ৬৯৫ জন।

করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বুধবার সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরো ১০ হাজার ১৬৪ জন এবং আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৫৯ হাজার ১২৭ জন।

গতকাল মঙ্গলবার বিশ্বে মৃত্যুর সংখ্যা ছিল ৭ হাজার ৮৮৫ জন এবং আক্রান্ত হয়েছিলেন ৩ লাখ ১০ হাজার ৭৯৫। ফলে আক্রান্ত ও মৃত্যু আবারো বেড়ে গেছে।

ভারতে গত মে মাসের মাঝামাঝিতে সাড়ে ৪ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছিল। তখন দেশটিতে একদিনে ৪ হাজার ৫২৫ জনের মৃত্যু হয়েছিল। এক পর্যায়ে দৈনিক সংক্রমণ ৪ লাখ পার হয়ে যায়।

অনলাইন নিউজ পোর্টাল