মঙ্গলবার ২৪ মার্চ ২০২৬, চৈত্র ১০ ১৪৩২, ০৫ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশত এবার ঘাট দখল নিয়ে দুগ্রামবাসীর সংঘর্ষে রণক্ষেত্র পাবনা, আহত অর্ধশত রমজানের ঘাটতি পূরণে ১০ শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা ট্রাম্পের বিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের ইস্পাহান জ্বালানিকেন্দ্রে হামলা মানবপাচার মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে জুলাই দায়মুক্তি অধ্যাদেশে ‘সবাই একমত’: সালাহউদ্দিন জেট ফুয়েলের দাম লিটারে ৯০ টাকা বাড়লো বিদেশগামী শিক্ষার্থীকে ১০ লাখ টাকা ঋণ দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ঢাকার পুঁজিবাজারে একদিনে সূচক কমল ৬৮ পয়েন্ট `হঠাৎ` চাহিদা বাড়ায় সারাদিনের তেল শেষ হচ্ছে তিন ঘণ্টায়: জ্বালানি মন্ত্রী মাসুদ উদ্দিন মানবপাচার মামলায় গ্রেপ্তার, আছে হত্যাসহ ১১ মামলা: ডিবি বাংলাদেশ থেকে বাহরাইনে ফিরতে প্রবাসীদের জন্য বিশেষ ফ্লাইট নাটোরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩ আবারও প্রতি ব্যারেল তেলের দাম ১০০ ডলার ছাড়ালো

আন্তর্জাতিক

ব্রিটেনের পর জাপানে করোনার আরেক স্ট্রেন

 প্রকাশিত: ২২:১৫, ১১ জানুয়ারি ২০২১

ব্রিটেনের পর জাপানে করোনার আরেক স্ট্রেন

ব্রিটেনের পর এবার জাপানে মিললো করোনার আরেক স্ট্রেন। রোববার জাপানের স্বাস্থ্যমন্ত্রনালয় জানিয়েছে ব্রাজিল থেকে জাপানে আসা এক করোনা পজিটিভ যাত্রীর দেহে পাওয়া গেল করোনার একটি মিউটেটেড স্ট্রেন।

বর্তমানে তারা এই স্ট্রেনের বিরুদ্ধে ভ্যাকসিন কতটা কার্যকরী তা বিবেচনা করে দেখছে। ব্রিটেনে পাওয়া করোনার স্ট্রেন থেকে এই স্ট্রেন আলাদা।

জাপান স্বাস্থ্যমন্ত্রনালয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইনফেকশিয়াস ডিজিস’র প্রধান তাকাজি ওয়াকিতা বলেন, এখনও পর্যন্ত নতুন এই স্ট্রেনের সংক্রমক চরিত্র কতটা মারাত্মক সে বিষয়ে কোনও প্রমাণ পাওয়া যায়নি। যদিও এর মধ্যেই ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রনালয়ের পক্ষ থেকে জাপানকে সতর্ক করা হয়েছে। বলা হয়েছে যে, এই করোনার স্ট্রেনের ১২ রকমের ভিন্ন ভিন্ন কাঠামো রয়েছে। এর মধ্যে একটি হল ব্রিটেন ও দক্ষিণ আফ্রিকাকে বিপর্যস্ত করা করোনার নয়া স্ট্রেন। যা চিহ্নিত করা গেছে।

টোকিও বিমানবন্দরে আসা ৪ যাত্রী করোনা পজিটিভ হয়। তাদের মধ্যে একজনের দেহে অচেনা স্ট্রেনের নমুনা পাওয়া যায়। যারা যারা বিদেশ থেকে এসেছেন তাদের সকলকেই আইসোলেশনে রাখা হয়েছে। জাপানে ফের করোনা ভাইরাসের বাড়বাড়ন্ত শুরু হওয়ায় বৃহস্পতিবার থেকেই সেখানে এমারজেন্সি জারি করা হয়েছে। 

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

অনলাইন নিউজ পোর্টাল