রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি যুক্তরাষ্ট্র সফরে সেনাপ্রধান গাজায় পুলিশ চেকপয়েন্টে ইসরায়েলি হামলায় নিহত ৬

জাতীয়

বেইলি ব্রিজের পাটাতন খুলে সড়কে যান চলাচল বন্ধ

 প্রকাশিত: ০৯:৫০, ২৩ ফেব্রুয়ারি ২০২১

বেইলি ব্রিজের পাটাতন খুলে সড়কে যান চলাচল বন্ধ

মৌলভীবাজারের কমলগঞ্জে একটি বেইলি ব্রিজের তিনটি পাটাতন খুলে শমসেরনগর-কমলগঞ্জ সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার ভোর ৬টা ৫০ মিনিটে কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয়সংলগ্ন খিন্নীছড়ার ওপরের স্টিল বেইলি ব্রিজের তিনটি পাটাতন খুলে এ ঘটনা ঘটে।

জানা যায়, ভোরে কোনো ভারী যানবাহন পারাপারের সময় বেইলি ব্রিজের তিনটি পাটাতন খুলে যায়।

গত এক বছর আগেও এই বেইলি ব্রিজের দুটি পাটাতন খুলে যায়। সেটি সংস্কার করে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়।

এলাকাবাসীর দাবি, এখানে স্থায়ীভাবে সিসি ঢালাই ব্রিজ নির্মাণ করতে হবে। ঘটনার পর থেকে শমসেরনগর-কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কে সরাসরি সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দ্রুত মেরামতকারী একটি দল ঘটনাস্থলে যায়। বেইলি ব্রিজের খুলে যাওয়া পাটাতন নতুন করে স্থাপন করে যানবাহন চলাচল স্বাভাবিক করা হচ্ছে।

অনলাইন নিউজ পোর্টাল