সোমবার ৩০ মার্চ ২০২৬, চৈত্র ১৬ ১৪৩২, ১১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

আন্তর্জাতিক

বিশ্ববিদ্যালয়ে ছেলে-মেয়ে একসঙ্গে ক্লাস নিষিদ্ধ করল আফগানিস্তান

 প্রকাশিত: ১৩:২০, ১৩ সেপ্টেম্বর ২০২১

বিশ্ববিদ্যালয়ে ছেলে-মেয়ে একসঙ্গে ক্লাস নিষিদ্ধ করল আফগানিস্তান

আফগান নারীদেরকে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গ্রহণের অনুমতি দিয়েছে তালেবান তবে তারা ছেলেদের সঙ্গে ক্লাস করতে পারবে না। আফগানিস্তানের কেয়ারটেকার সরকারের উচ্চ শিক্ষাবিষয়ক মন্ত্রী আবদুল বাকি হাক্কানি এ নির্দেশনার কথা জানান। তিনি সুস্পষ্ট করে বলেছেন, সহশিক্ষা আফগান বিশ্ববিদ্যালয়গুলোতে নিষিদ্ধ থাকবে।

রোববার এক প্রেস ব্রিফিংয়ে আফগান শিক্ষামন্ত্রী একথা ঘোষণা করেন। এ সময় তিনি শিক্ষা বিষয়ে আফগানিস্তানের নতুন সরকারের বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, “সহশিক্ষার অবসান ঘটাতে আমাদের কোনো সমস্যা নেই। দেশের লোকজন মুসলমান এবং তাদেরকে এটা গ্রহণ করতে হবে।”

গত ১৫ আগস্ট রাজধানী কাবুল দখলের মাধ্যমে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার পর তালেবান ঘোষণা করেছিল যে, তাদের আগের শাসনের চেয়ে এবারের শাসন-ব্যবস্থা ভিন্ন হবে। ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত তালেবানের শাসনামলে আফগান মেয়েদের লেখাপড়া নিষিদ্ধ ছিল। তবে এবার ক্ষমতায় এসে তালেবান প্রথম দিকেই ঘোষণা করেছে যে, নারীরা লেখাপড়ার সুযোগ পাবে তবে এক্ষেত্রেও শরীয়া আইন অনুসরণ করা হবে।

অনলাইন নিউজ পোর্টাল