সোমবার ৩০ মার্চ ২০২৬, চৈত্র ১৬ ১৪৩২, ১১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

আন্তর্জাতিক

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অন্তর্ভুক্ত হলো নতুন পাঁচ দেশ

 প্রকাশিত: ১৪:২৬, ১২ জুন ২০২১

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অন্তর্ভুক্ত হলো নতুন পাঁচ দেশ

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অন্তর্ভুক্ত হলো নতুন পাঁচ দেশ। সেগুলো হলো, আলবেনিয়া, ব্রাজিল, গ্যাবন, ঘানা ও সংযুক্ত আরব আমিরাত। 

আন্তর্জাতিক শান্তি ও সুরক্ষা বিষয় নিয়ে নিরাপত্তা পরিষদ কাজ করে। সংঘাতময় অঞ্চলে শান্তিরক্ষী বাহিনী মোতায়েন ও নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রে এই পরিষদ ক্ষমতা রাখে। নতুন সদস্যরা পরিষদের কাছে বিভিন্ন অভিজ্ঞতা, দৃষ্টিভঙ্গি এবং জাতীয় স্বার্থ নিয়ে আসে এবং এর সদস্যদের মধ্যে সূক্ষ্মভাবে প্রভাব ফেলতে পারে।

শুক্রবার এই দেশগুলোকে ক্ষমতাধর নিরাপত্তা পরিষদে দুই বছরের মেয়াদে সদস্য হিসেবে নির্বাচিত করে জাতিসংঘের সাধারণ পরিষদ।

সব দেশই আসনের জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেয় এবং প্রত্যেকেই প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এর মধ্যে ঘানা ১৮৫, গ্যাবন ১৮৩, আরব আমিরাত ১৭৯, আলবেনিয়া ১৭৫ ও ব্রাজিল ১৮১ ভোট পেয়েছে।

এ পাঁচটি দেশ ভারত, আয়ারল্যান্ড, কেনিয়া, মেক্সিকো ও নরওয়েসহ অন্য অস্থায়ী সদস্যের সঙ্গে যোগ দিল নিরাপত্তা পরিষদে।

২০২২ সালের ১ জানুয়ারি থেকে দেশগুলোর মেয়াদ শুরু হবে। এ মেয়াদে দেশগুলো এস্তোনিয়া, নাইজার, সেন্ট ভিনসেন্ট, তিউনিসিয়া ও ভিয়েতনামের স্থলাভিষিক্ত হয়েছে।

অনলাইন নিউজ পোর্টাল