রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৪ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ময়মনসিংহে অবৈধভাবে মজুদ করা ২৪ হাজার লিটার জ্বালানি জব্দ চব্বিশকে স্বাধীনতার সমান করলে ‘বিপর্যয় হবে’: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জ্বালানি সরবরাহে ডিপোতে নতুন সময়সূচি দিল বিপিসি ঈদের পর প্রবাসীদের কর্মস্থলে ফেরা কঠিন, ফ্লাইট বিপর্যয়ে দুর্ভোগ শুধু খার্গ নয়, যুক্তরাষ্ট্রের নজর ইরানের আরও সাত দ্বীপে সংসদে শব্দযন্ত্রের বিভ্রাট ‘অন্তর্ঘাত’ কি না, তদন্তে কমিটি এই পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা ইরানিরা চার সপ্তাহ ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ সরকার বলছে সংকট নেই: পাম্প কোথাও বন্ধ, কোথাও লম্বা লাইন দেশের পেট্রল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত দৌলত‌দিয়ায় বাসডু‌বি: চতুর্থ দি‌নেও উদ্ধার অ‌ভিযান চলছে প্রায় ৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার বেড়েছে সোনার দাম, প্রতিভরি ২৩৭০১২ টাকা সৌদি আরবে বিমানঘাঁটিতে ইরানি হামলায় ১২ মার্কিন সেনা আহত নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার

আন্তর্জাতিক

ওয়াশিংটনে ইরাকের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প

 প্রকাশিত: ২০:২১, ৮ আগস্ট ২০২০

ওয়াশিংটনে ইরাকের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প

চলতি মাসের শেষের দিকে ওয়াশিংটনে ইরাকের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের মিত্র প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পর সম্পর্কের ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেছে এই দুই দেশের মধ্যে।

হোয়াইট হাউস জানায়, ইসলামিক স্টেট গ্রুপের বিরুদ্ধে যুদ্ধ এবং বৈশ্বিক মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে সৃষ্ট বিভিন্ন সমস্যার এই গুরুত্বপূর্ণ সময়ে ইরাকের প্রধানমন্ত্রীর ওয়াশিংটন সফরের কথা রয়েছে। আগামী ২০ আগস্ট তিনি সফরে আসবেন।

গত জানুয়ারি মাসে ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন ড্রোন হামলায় ইরানের জেনারেল কাসেম সোলাইমানি ও ইরাকের কমান্ডার আবু মাহদি আল-মুহান্দিস নিহত হন। এরপর থেকে এই দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। এ ঘটনার পরপরই ইরাকে থাকা প্রায় ৫ হাজার ২০০ মার্কিন সেনা প্রত্যাহারের দাবি জানায় দেশটির আইন প্রণেতারা।

গত মে মাসে ইরাকের প্রধানমন্ত্রী হিসেবে দ্বায়িত্ব গ্রহণ করেন মোস্তফা আল খাদেমি। যুক্তরাষ্ট্র এবং এ অঞ্চলে তাদের মিত্রদের সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক থাকা সাবেক এই গোয়েন্দা প্রধানের দায়িত্ব গ্রহণের পর থেকেই এ উত্তেজনা উল্লেখযোগ্যভাবে কমে যায়।

অনলাইন নিউজ পোর্টাল