সোমবার ৩০ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

আন্তর্জাতিক

নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়ায় কোয়ারেন্টাইন মুক্ত ভ্রমণ চালু করা হবে

 প্রকাশিত: ১১:৪৮, ৭ এপ্রিল ২০২১

নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়ায় কোয়ারেন্টাইন মুক্ত ভ্রমণ চালু করা হবে

অস্ট্রেলিয়ার সঙ্গে কোয়ারেন্টাইন মুক্ত ভ্রমনের অনুমোদন দিয়েছে নিউজিল্যান্ড। আগামী ১৮ এপ্রিল রাত থেকে ট্রান্স-টসমান ট্রাভেলের জন্য দ্বি-পথ বিশিষ্ট একটি করিডোর চালু করার কথা বলেছেন দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা অর্ডার্ন। মঙ্গলবার অর্ডার্ন তার মন্ত্রীপরিষদে এ তারিখ নির্ধারণের পর বলেন, দুই সপ্তাহের মধ্যে কোরেন্টাইন মুক্ত ভ্রমণ ব্যবস্থা চালু করা হবে বলে আমি তা নিশ্চিত করছি। সবকিছু ঠিক থাকলে আগামী ১৮ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিটে এ ট্রাভেল যাত্রা শুরু হবে।

করোনা মহামারির সময় নিউজিল্যান্ডে ভ্রমণ-নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। ওই ঘোষণার ছয় মাস পর অস্ট্রেলিয়ার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল যে নিউজিল্যান্ডের নাগরিকেরা তাঁদের নির্দিষ্ট কিছু রাজ্যে কোয়ারেন্টাইন ছাড়াই ভ্রমণ করতে পারবেন।

এদিকে দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্ত করার নমুনা পরীক্ষায়, শনাক্ত ও মৃত্যুর সংখ্যা শূন্য। এ পর্যন্ত দেশটিতে ২ হাজার ১৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। আর করোনায় সংক্রমিত হয়ে মোট মারা গেছেন ২৬ জন।

অনলাইন নিউজ পোর্টাল