সোমবার ৩০ মার্চ ২০২৬, চৈত্র ১৬ ১৪৩২, ১১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

আন্তর্জাতিক

বাংলাদেশকে ২৫ লাখ ডোজ ভ্যাকসিন দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র

 প্রকাশিত: ১৬:৩৫, ২৭ জুন ২০২১

বাংলাদেশকে ২৫ লাখ ডোজ ভ্যাকসিন দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র

কোভ্যাক্সের অধীনে বাংলাদেশকে উপহার হিসাবে ২৫ লাখ ডোজ মডার্না কোভিড-১৯ ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ খবর নিশ্চিত করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার।

রাষ্ট্রদূত আর্ল আর মিলার তার টুইটারে বলেছেন, ‘সানন্দে ঘোষণা করছি, বাংলাদেশ খুব শিগগির গাভি (বৈশ্বিক ভ্যাকসিন জোট)-এর মাধ্যমে আমেরিকার কাছ থেকে আড়াই লাখ ডোজ মডার্না কোভিড-১৯ ভ্যাকসিন উপহার পাচ্ছে।’

মিলার তার টুইটে আরও বলেন, ‘কোভ্যাক্সের সবচেয়ে বড় অবদানকারী হিসাবে যুক্তরাষ্ট্র এবং বিশ্বব্যাপী মহামারী মোকাবেলায় বাংলাদেশের ভ্যাকসিন সরবরাহ বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ।’

বিপুল জনগোষ্ঠিকে টিকা দিতে ঢাকা মরিয়া হয়ে ভ্যাকসিন খুঁজছিল এমন সময়ে এ মার্কিন ঘোষণা বাংলাদেশের জন্য সুসংবাদ হিসাবে এসেছে। তবে, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ৬ থেকে ৮ কোটি ডোজ অ্যাস্ট্রাজেনেকা মজুদ রয়েছে জানতে পেরে ওয়াশিংটন ডিসিকে অবিলম্বে ২০ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন প্রেরণের জন্য অনুরোধ করেছিল ঢাকা।

অনলাইন নিউজ পোর্টাল