সোমবার ৩০ মার্চ ২০২৬, চৈত্র ১৬ ১৪৩২, ১১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

জাতীয়

ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় ৮ জনের প্রাণহানি

 প্রকাশিত: ২১:০১, ১৩ জানুয়ারি ২০২১

ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় ৮ জনের প্রাণহানি

ঝিনাইদহের শৈলকূপায় ট্রাকের ধাক্কায় নছিমনের আট যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। 

বুধবার সন্ধায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন নির্মাণ শ্রমিক কুষ্টিয়া থেকে নসিমনে করে ঝিনাইদহ যাচ্ছিলেন। পথে বিপরীতমুখী সিমেন্টবোঝাই একটি ট্রাকের ধাক্কায় তারা সড়কে ছিটকে পড়েন। এরপর তাদের চাপা দিয়ে পাশের খাদে পড়ে যায় ট্রাকটি। ঘটনাস্থলেই আট যাত্রী নিহত হন। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়।

পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া গুরুতর আহত চারজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার পর থেকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে যান-চলাচল বন্ধ রয়েছে।

অনলাইন নিউজ পোর্টাল