রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

পর্যটন

খাগড়াছড়িতে ভ্রমণপিপাসুদের আনাগোনা

 প্রকাশিত: ১০:৩৫, ৩১ আগস্ট ২০২১

খাগড়াছড়িতে ভ্রমণপিপাসুদের আনাগোনা

অসংখ্য ঝর্না আর বুনো পাহাড় মিলিয়ে এক জানা-অজানা রহস্যের নাম খাগড়াছড়ি। পার্বত্য এ জেলাকে প্রকৃতি অকৃপণভাবে সাজিয়েছে। এখানে রয়েছে আকাশ-পাহাড়ের মিতালী, চেঙ্গী ও মাইনী উপত্যকার বিস্তীর্ণ সমতল ভ‚ভাগ ও উপজাতীয় সংস্কৃতি বৈচিত্র্যপূর্ণ নানন্দনিকতা। মহালছড়ি, দীঘিনালা, পানছড়ি, রামগড়, লক্ষীছড়ি, মানিকছড়ি, মাটিরাঙ্গা যেদিকেই চোখ যায় শুধু সবুজ আর সবুজ। খাগড়াছড়ি জেলার দর্শনীয় স্থান ও ঐতিহাসিক স্থাপনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- আলুটিলা গুহা, রিছাং ঝর্না, দেবতার পুকুর, হর্টিকালচার পার্ক, তৈদুছড়া ঝর্না, বিডিআর স্মৃতিসৌধ, মায়াবিনী লেক, জেলা পরিষদ পার্ক ও শান্তিপুর অরণ্য কুঠির। এ ছাড়া রাঙামাটি জেলার সাজেকেও খাগড়াছড়ি-দিঘিনালা হয়ে সহজে যাওয়া যায়।

দীর্ঘ সাড়ে চার মাসের বেশি সময় বন্ধ থাকার পর গত ১৯ আগস্ট থেকে খুলেছে খাগড়াছড়ির সব পর্যটন কেন্দ্র। এরপর থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাহাড়ি এ জনপদে আসতে শুরু করেছেন ভ্রমণপিপাসুরা। তবে পর্যটন মৌসুম না হওয়ায় এখন পর্যটকদের উপস্থিতি কিছুটা কম। ধীরে ধীরে এ সংখ্যা বাড়তে পারে বলে আশাবাদী পর্যটন ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টরা।

অনলাইন নিউজ পোর্টাল