সোমবার ৩০ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

জাতীয়

পশু কেনাবেচা এবার অনলাইনে

 প্রকাশিত: ০৮:২৪, ২৫ জুন ২০২১

পশু কেনাবেচা এবার অনলাইনে

সীমান্তবর্তী জেলাগুলোতে ডেল্টা ভ্যারিয়েন্টের (ভারতীয়) ভয়াবহ সংক্রমণ : কোরবানির হাটে করোনা ছড়ানোর শঙ্কা

দেশে করোনার ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের ভয়াবহ সংক্রমণ বেড়েছে। সংক্রমণ নিয়ন্ত্রণে সীমান্তবর্তী বেশ কয়েকটি জেলাসহ রাজধানীর আশপাশের জেলাগুলোতে কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। এরই মধ্যে এগিয়ে আসছে মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব কোরবানির ঈদ। যেটিকে কেন্দ্র করে রাজধানীসহ সারাদেশেই বসে লক্ষাধিক পশুর হাট। এসব হাটে দেশের বিভিন্ন অঞ্চল থেকে কৃষক, খামারী ও ব্যবসায়ীরা পশু নিয়ে আসেন, তাদের পাশাপাশি ক্রেতারাও ভিড় করেন। কিন্তু এবার এসব হাটের মাধ্যমে করোনার ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা বলছেন, যে কয়টি জেলা থেকে রাজধানীতে সবচেয়ে বেশি পশু আসে এর মধ্যে- চুয়াডাঙ্গা, মাগুরা, কুষ্টিয়া, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, রাজবাড়ী, দিনাজপুর, জয়পুরহাট, বগুড়া, কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর উল্লেখযোগ্য । এসব জেলায় করোনা সংক্রমণের ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। কোরবানির পশুর হাটে আগের মতো ভিড় হলে করোনা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা তাদের। এমন পরিস্থিতিতে রাজধানীসহ সব জেলা শহরে অনলাইন প্ল্যাটফর্মে পশুর হাটে কেনাবেচা করার পরামর্শ দিয়েছেন তারা।

অনলাইন নিউজ পোর্টাল