শুক্রবার ২০ মার্চ ২০২৬, চৈত্র ৬ ১৪৩২, ০১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

নেতানিয়াহুর সাফল্যের দাবি, ইরানের পাল্টা হামলা যুদ্ধবিরতির পরই হরমুজে সহায়তা দেবে ইতালি, জার্মানি ও ফ্রান্স চাঁদ দেখা যায়নি, রোজার ঈদ শনিবার তারেককে ঈদ শুভেচ্ছা মোদীর সকাল-বিকেল কমছে সোনা-রূপার দাম ঈদযাত্রা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘তুলনামূলক স্বস্তি’ উত্তরায় ছিনতাইকারীর হেঁচকা টানে রাস্তায় পড়ে প্রাণ গেল গৃহবধূর ইরান যুদ্ধে নিহত মার্কিন সেনাদের মরদেহ নিলেন ট্রাম্প কখন কোথায় ঈদের জামাত ঈদযাত্রা: গাজীপুর মহাসড়কে যানজট ও অতিরিক্ত ভাড়ায় নাকাল ঘরমুখো মানুষ সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: দুই নৌযানের রুট পারমিট বাতিল, গঠন তদন্ত কমিটি কুয়েতে যুদ্ধ পরিস্থিতি: ঈদ উৎসবেও বিপাকে প্রবাসী বাংলাদেশিরা ইরানের পাল্টা হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা ইরানি গ্যাস হামলার জবাবে তেহরানের পাল্টা আঘাত

জাতীয়

উচ্চশব্দে হিন্দি গান বাজিয়ে পিকআপে মহড়া অতঃপর জরিমানা

 প্রকাশিত: ০৯:১১, ১৭ মে ২০২১

উচ্চশব্দে হিন্দি গান বাজিয়ে পিকআপে মহড়া অতঃপর জরিমানা

উচ্চশব্দে হিন্দি গান বাজিয়ে ঈদ উৎসবে মেতে উঠেছিলেন পিকআপভর্তি শিশু-কিশোর ও যুবকরা। স্বাস্থ্যবিধি ও সড়ক পরিবহন আইন অমান্য করায় ৪১ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৭ জনের কাছ থেকে ছয় হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অপ্রাপ্তবয়স্ক হওয়ায় আটক ২৪ জনকে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেয়া হয়৷ রোববার দিবাগত রাত ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ইউএনও মো. কামরুজ্জামান। ইউএনও নিজেই ভ্রাম্যমাণ আদালত চালান।

লক্ষ্মীপুরের বিভিন্ন স্থানে গত কয়েক বছর ধরে শিশু, কিশোর ও যুবকরা ঈদের সময় দলবদ্ধভাবে পিকআপ ভ্যান ভাড়া নিয়ে উচ্চশব্দে হিন্দি গান-বাজনা বাজিয়ে মহড়া দেন। তাদের বহন করা যানগুলো বেপরোয়া গতিতে চলাচল করে। এ নিয়ে দুর্ঘটনায় হতাহতের ঘটনাও ঘটেছে। এ বিষয়ে কঠোর কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে ফেসবুকে সোচ্চার হয়ে ওঠেন সচেতন কয়েকজন ব্যক্তি। এই বিষয়টা এখন সামাজিক ব্যাধি হয়ে দাঁড়াচ্ছে। এখনই এই বিষয়ে সচেতনতা জরুরি।

অনলাইন নিউজ পোর্টাল