রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ময়মনসিংহে অবৈধভাবে মজুদ করা ২৪ হাজার লিটার জ্বালানি জব্দ চব্বিশকে স্বাধীনতার সমান করলে ‘বিপর্যয় হবে’: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জ্বালানি সরবরাহে ডিপোতে নতুন সময়সূচি দিল বিপিসি ঈদের পর প্রবাসীদের কর্মস্থলে ফেরা কঠিন, ফ্লাইট বিপর্যয়ে দুর্ভোগ শুধু খার্গ নয়, যুক্তরাষ্ট্রের নজর ইরানের আরও সাত দ্বীপে সংসদে শব্দযন্ত্রের বিভ্রাট ‘অন্তর্ঘাত’ কি না, তদন্তে কমিটি এই পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা ইরানিরা চার সপ্তাহ ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ সরকার বলছে সংকট নেই: পাম্প কোথাও বন্ধ, কোথাও লম্বা লাইন দেশের পেট্রল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত দৌলত‌দিয়ায় বাসডু‌বি: চতুর্থ দি‌নেও উদ্ধার অ‌ভিযান চলছে প্রায় ৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার বেড়েছে সোনার দাম, প্রতিভরি ২৩৭০১২ টাকা সৌদি আরবে বিমানঘাঁটিতে ইরানি হামলায় ১২ মার্কিন সেনা আহত নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার

পর্যটন

অপরূপ সাজে সেজেছে কাশ্মীর, পর্যটন বৃদ্ধির আশা

 প্রকাশিত: ২০:৫২, ১৩ নভেম্বর ২০২০

অপরূপ সাজে সেজেছে কাশ্মীর, পর্যটন বৃদ্ধির আশা

শরৎ বিদায় নিয়ে এখন বইছে হেমন্তের বাতাস। তবে এই শরৎ-হেমন্তের ছোঁয়া লাগিয়ে প্রাকৃতিক সৌন্দর্যে নতুন রূপে সেজে উঠেছে কাশ্মীর।

সম্প্রতি ঋতু পরিবর্তনের ছোঁয়ায় কাশ্মীরের মুঘল উদ্যানসহ অন্যান্য এলাকার সৌন্দর্য বহুগুণে বৃদ্ধি পেয়েছে। আর কাশ্মীরের সৌন্দর্য আগের তুলনায় বৃদ্ধি পাওয়ায় এখানে পর্যটকের সংখ্যা আবারো বৃদ্ধি পাবে বলে প্রত্যাশা করছেন স্থানীয় বাসিন্দারা।

কাশ্মিরের স্থানীয় বাসিন্দারা জানান, এই সময়ে মানুষ কাশ্মীরে আসার জন্য অপেক্ষা করে। আমরা চাই মানুষ কাশ্মীরে আসুক এবং শালিমার, নিশাত উদ্যানসহ অন্যান্য সৌন্দর্য ঘুরে দেখুক। এখানকার মতো এত রঙিন ফুল মানুষ আর কোথাও দেখতে পাবে না। প্রতি ঋতুতে এখানকার রূপ বদলায়। বসন্তে যেমন এখানে ফুল ফোটে, তেমনি শরতে এসে সেটা আরো বিকশিত হয়। আর এখন সময় সেই রং পরিবর্তনের। বিশেষ করে চিনারা গাছের পাতা এখন সবুজ থেকে সোনালি রঙে পরিণত হবে।

তারা জানান, করোনা ভাইরাসের কারণে কাশ্মিরে পর্যটকের সংখ্যা কমে গেছে। তাদের প্রত্যাশা, কাশ্মীরের নতুন এই সৌন্দর্য উপভোগ করতে অন্য সময়ের তুলনায় আবারও পর্যটক বেশি সংখ্যায় আসা শুরু হবে।

অনলাইন নিউজ পোর্টাল