বৃহস্পতিবার ০৪ জুন ২০২৬, জ্যৈষ্ঠ ২০ ১৪৩৩

ব্রেকিং

চামড়ার অপেক্ষায় সাভার ট্যানারি পল্লী, লক্ষ্য ৬৫ লাখ পিস টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহতদের সাতজন নওগাঁর রাজেন্দ্রবাটির, গ্রামজুড়ে শোক লিবিয়া থেকে ফিরলেন আরো ১৭০ বাংলাদেশি হাম: আরও ১৭ শিশুর মৃত্যু দুই কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী রাউজানে ‘গরুচোর সন্দেহে’ বৃদ্ধকে পিটিয়ে হত্যা যুক্তরাষ্ট্রের সঙ্গে অনেক বিষয়ে সমঝোতা হলেও চুক্তি আসন্ন নয়: ইরান মিনায় সমবেত সবাই, হজের আনুষ্ঠানিকতা শুরু ঈদুল আজহা: ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় ঈদযাত্রায় গাজীপুরে বৃষ্টির ভোগান্তি, মহাসড়কে ধীরগতি টাঙ্গাইলে ট্রাক উল্টে ১৫ জন নিহত বাড্ডায় চিপসের কারখানায় আগুনে দুই কর্মীর মৃত্যু ইরান আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র ‘অন্য পথ’ খুঁজে বের করবে: রুবিও

ইসলাম

কর্মচারীর ভুলে কাপড় পুড়লে ক্ষতিপূরণ নেওয়া যাবে কি?

 আপডেট: ১৮:২৯, ৩০ ডিসেম্বর ২০২৫

কর্মচারীর ভুলে কাপড় পুড়লে ক্ষতিপূরণ নেওয়া যাবে কি?

প্রশ্ন:আমার একটি কাপড় ইস্ত্রির দোকান আছে। বছরের কিছু কিছু মৌসুমে কাজের অনেক চাপ থাকে। বিশেষত ঈদের মৌসুমে। তাই আমি এবার ঈদের সময়ে ১০ দিনের জন্য একজন কর্মচারী নিই। সে কাপড় ইস্ত্রি করতে গিয়ে একদিন একটি শার্ট পুড়িয়ে ফেলে। পরে আমাকে শার্টটির জরিমানা দিতে হয়েছে। এখন প্রশ্ন হল, আমি কি তার থেকে শার্টটির জরিমানা নিতে পারব? তার কারণেই তো উক্ত জরিমানা দিতে হয়েছে। আশা করি মাসআলাটি জানাবেন।

উত্তর:যদি সতর্কতার সাথে ইস্ত্রি করার পরও ভোল্টেজ উঠানামা বা অন্য কোনো কারণে পুড়ে গিয়ে থাকে, যা থেকে সতর্কতার পরও সাধারণত বাঁচা সম্ভব হয় না, তাহলে এমন ক্ষেত্রে ঐ কর্মচারী থেকে আপনি ক্ষতিপূরণ দাবি করতে পারবেন না। কিন্তু যদি পুড়ে যাওয়ার পেছনে তার অবহেলা কিংবা ত্রুটি প্রমাণিত হয়, তাহলে আপনি তার থেকে এর ক্ষতিপূরণ নিতে পারবেন। আর কাপড়ওয়ালা সর্বক্ষেত্রেই কাপড় নষ্ট হয়ে গেলে আপনার (লন্ড্রি মালিক) কাছ থেকে ক্ষতিপূরণ পাবে।

-বাদায়েউস সানায়ে ৪/৭৪; আলমুহীতুর রাযাবী ৬/৫৬২; ফাতাওয়া তাতারখানিয়া ১৫/৩১৫; মাজাল্লাতু আহকামিল আদলিয়্যা, মাদ্দাহ ৬১১; শরহুল মাজাল্লা, আতাসী ২/৭২৯

মাসিক আলকাউসার