বৃহস্পতিবার ০৪ জুন ২০২৬, জ্যৈষ্ঠ ২১ ১৪৩৩

ব্রেকিং

চামড়ার অপেক্ষায় সাভার ট্যানারি পল্লী, লক্ষ্য ৬৫ লাখ পিস টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহতদের সাতজন নওগাঁর রাজেন্দ্রবাটির, গ্রামজুড়ে শোক লিবিয়া থেকে ফিরলেন আরো ১৭০ বাংলাদেশি হাম: আরও ১৭ শিশুর মৃত্যু দুই কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী রাউজানে ‘গরুচোর সন্দেহে’ বৃদ্ধকে পিটিয়ে হত্যা যুক্তরাষ্ট্রের সঙ্গে অনেক বিষয়ে সমঝোতা হলেও চুক্তি আসন্ন নয়: ইরান মিনায় সমবেত সবাই, হজের আনুষ্ঠানিকতা শুরু ঈদুল আজহা: ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় ঈদযাত্রায় গাজীপুরে বৃষ্টির ভোগান্তি, মহাসড়কে ধীরগতি টাঙ্গাইলে ট্রাক উল্টে ১৫ জন নিহত বাড্ডায় চিপসের কারখানায় আগুনে দুই কর্মীর মৃত্যু ইরান আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র ‘অন্য পথ’ খুঁজে বের করবে: রুবিও

আন্তর্জাতিক

গিনেস ওয়ার্ল্ড রেকর্ড, বিশ্বের সবচেয়ে উঁচু বালির প্রাসাদ!

 প্রকাশিত: ০৮:২৩, ১৮ জুলাই ২০২১

গিনেস ওয়ার্ল্ড রেকর্ড, বিশ্বের সবচেয়ে উঁচু বালির প্রাসাদ!

 ডেনমার্কে বিশ্বের সবচেয়ে উঁচু বালির প্রাসাদ তৈরি হলো। ৬৭ ফুট উঁচু বালির প্রাসাদ বানিয়ে গিনেস রেকর্ড ভেঙেছে দেশটি। এর আগে বিশ্বের সবচেয়ে উঁচু বালির প্রাসাদ তৈরির খেতাব ছিল জার্মানির। ৫৮ ফুট উঁচু ওই প্রাসাদটি বিশ্বের সবচেয়ে উঁচু প্রাসাদ হিসেবে ঠাঁই করে নিয়েছিল গিনেস বুকে। ডেনমার্কের এই প্রাসাদ ওই প্রাসাদের চেয়েও তিনগুণ বড়। ৫ হাজার টন বালি দিয়ে তৈরি এই প্রাসাদকে বলা হচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু বালির প্রাসাদ।

ডেনমার্কের এই বালির প্রাসাদ মিসরের পিরামিডের আদলে তৈরি করা হয়েছে। প্রাসাদের উপরে করোনার মডেল মুকুট হিসেবে পরানো হয়েছে। বিশ্বজুড়ে চলমান করোনার রাজস্ব বোঝাতে এই মুকুট পরানো হয়েছে বলে জানিয়েছেন শিল্পীরা।
এই প্রাসাদ শীত-গ্রীষ্ম-বর্ষা সব ঋতুতেই যেন ঝড়-ঝাপটা সামলাতে পারে এ জন্য বালির সাথে ১০ ভাগ কাদা ব্যবহার করা হয়েছে। সঙ্গে দেওয়া হয়েছে আঠার প্রলেপ। বালির তৈরি প্রাসাদের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠতে পারে। কারণ অস্থায়ী কিছু বোঝাতে সাধারণত বালির বাঁধ কিংবার বালির প্রাসাদের উদাহরণ টানা হয়। তবে এই প্রাসাদের স্থায়িত্ব বাড়াতে বালির সাথে কাদা ও আঠার প্রলেপ দেওয়া হয়েছে।  

বিশ্বের ৩০ জন সেরা প্রতিভাধর ভাস্কর্যবিদ যুক্ত হয়েছিলেন এই প্রকল্পে। ওলন্দাজ শিল্পী উইলফ্রেড স্টিগারের পরিচালনায় একটি কাঠের কাঠামোর মাধ্যমে এই প্রাসাদটি তৈরি করা হয়েছে।

অনলাইন নিউজ পোর্টাল