বৃহস্পতিবার ০৪ জুন ২০২৬, জ্যৈষ্ঠ ২১ ১৪৩৩

ব্রেকিং

চামড়ার অপেক্ষায় সাভার ট্যানারি পল্লী, লক্ষ্য ৬৫ লাখ পিস টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহতদের সাতজন নওগাঁর রাজেন্দ্রবাটির, গ্রামজুড়ে শোক লিবিয়া থেকে ফিরলেন আরো ১৭০ বাংলাদেশি হাম: আরও ১৭ শিশুর মৃত্যু দুই কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী রাউজানে ‘গরুচোর সন্দেহে’ বৃদ্ধকে পিটিয়ে হত্যা যুক্তরাষ্ট্রের সঙ্গে অনেক বিষয়ে সমঝোতা হলেও চুক্তি আসন্ন নয়: ইরান মিনায় সমবেত সবাই, হজের আনুষ্ঠানিকতা শুরু ঈদুল আজহা: ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় ঈদযাত্রায় গাজীপুরে বৃষ্টির ভোগান্তি, মহাসড়কে ধীরগতি টাঙ্গাইলে ট্রাক উল্টে ১৫ জন নিহত বাড্ডায় চিপসের কারখানায় আগুনে দুই কর্মীর মৃত্যু ইরান আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র ‘অন্য পথ’ খুঁজে বের করবে: রুবিও

আন্তর্জাতিক

কলম্বিয়ার কট্টর ডানপন্থী প্রেসিডেন্ট প্রার্থীকে ট্রাম্পের সমর্থন

 প্রকাশিত: ১১:৪১, ৪ জুন ২০২৬

কলম্বিয়ার কট্টর ডানপন্থী প্রেসিডেন্ট প্রার্থীকে ট্রাম্পের সমর্থন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার আগামী ২১ জুন অনুষ্ঠিতব্য কলম্বিয়ার দ্বিতীয় দফার নির্বাচনের আগে লাতিন আমেরিকার দেশটিতে কট্টর ডানপন্থী প্রেসিডেন্ট প্রার্থী আবেলার্দো দে লা এসপ্রিয়েল্লাকে সমর্থন জানিয়েছেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ট্রাম্প তার ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে একটি পোস্টে লিখেছেন, ‘এই নির্বাচনের ফলাফল কলম্বিয়ার ভবিষ্যৎ এবং যুক্তরাষ্ট্রের সাথে এর সম্পর্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবেলার্দোর জীবনের অসাধারণ সাফল্য ও ব্যক্তিগতভাবে আমার প্রতি তার রাজনৈতিক সমর্থনের কারণে, তার প্রতি আমার পূর্ণ ও সর্বাত্মক সমর্থন জানাতে পেরে আমি নিজেকে সম্মানিত বোধ করছি।’

গত সপ্তাহান্তে অনুষ্ঠিত কলম্বিয়ার প্রথম দফা নির্বাচনে অপ্রত্যাশিতভাবে বিজয়ী হন আবেলার্দো দে লা এসপ্রিয়েল্লা। দ্বিতীয় দফার নির্বাচনে তিনি বামপন্থী সিনেটর ইভান সেপেদার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন