বৃহস্পতিবার ০৪ জুন ২০২৬, জ্যৈষ্ঠ ২০ ১৪৩৩

ব্রেকিং

চামড়ার অপেক্ষায় সাভার ট্যানারি পল্লী, লক্ষ্য ৬৫ লাখ পিস টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহতদের সাতজন নওগাঁর রাজেন্দ্রবাটির, গ্রামজুড়ে শোক লিবিয়া থেকে ফিরলেন আরো ১৭০ বাংলাদেশি হাম: আরও ১৭ শিশুর মৃত্যু দুই কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী রাউজানে ‘গরুচোর সন্দেহে’ বৃদ্ধকে পিটিয়ে হত্যা যুক্তরাষ্ট্রের সঙ্গে অনেক বিষয়ে সমঝোতা হলেও চুক্তি আসন্ন নয়: ইরান মিনায় সমবেত সবাই, হজের আনুষ্ঠানিকতা শুরু ঈদুল আজহা: ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় ঈদযাত্রায় গাজীপুরে বৃষ্টির ভোগান্তি, মহাসড়কে ধীরগতি টাঙ্গাইলে ট্রাক উল্টে ১৫ জন নিহত বাড্ডায় চিপসের কারখানায় আগুনে দুই কর্মীর মৃত্যু ইরান আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র ‘অন্য পথ’ খুঁজে বের করবে: রুবিও

আন্তর্জাতিক

বিশ্বের ভয়াবহ দুর্ভিক্ষ ও মৃত্যু ঝুঁকিতে ইয়েমেন: জাতিসংঘ

 প্রকাশিত: ১৭:৪৯, ২১ নভেম্বর ২০২০

বিশ্বের ভয়াবহ দুর্ভিক্ষ ও মৃত্যু ঝুঁকিতে ইয়েমেন: জাতিসংঘ

কয়েক দশকের মধ্যে বিশ্বের সবচেয়ে ভয়াবহ দুর্ভিক্ষের কবলে পড়ার ঝুঁকিতে রয়েছে যুদ্ধবিধ্বস্ত ইয়েমেন। শুক্রবার, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সর্তক করেন, ‘তাত্ক্ষণিক ব্যবস্থা না নিলে কয়েক লাখ মানুষের মৃত্যু হতে পারে।

আলজাজিরা জানায়, ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের অংশ হিসেবে সম্প্রতি ইয়েমেনে হুতিদের নিষিদ্ধ তালিকায় যুক্ত করার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র।

ত্রাণকর্মীদের আশঙ্কা, এ ধরনের পদক্ষেপের কারণে ইয়েমেনে জীবনরক্ষাকারী সহায়তা পৌঁছানো কঠিন হবে এবং সেখানকার পরিস্থিতি আরও খারাপ হবে।

শুক্রবার, জাতিসংঘের মহাসচিব গুতেরেস বলেন, ‘প্রভাবশালী সবাই যেন বিপর্যয় মোকাবিলায় জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেয় আমি সেই আহ্বান জানাই। আমি আরও অনুরোধ করব, ইতোমধ্যেই শোচনীয় অবস্থায় থাকা দেশটির বিরুদ্ধে কেউ যেন এমন কোনো পদক্ষেপ না নেয়, যা পরিস্থিতিকে আরও খারাপ করতে পারে।’

গুতেরেস আরও জানান, জাতিসংঘ সমন্বিত ত্রাণ কর্মসূচিতে তহবিলের পরিমাণ কমে যাওয়া, ইয়েমেনি মুদ্রায় অস্থিতিশীলতা ও ত্রাণ সংস্থাগুলোর বিরুদ্ধে যুদ্ধরত দেশগুলোর আরোপিত প্রতিবন্ধকতার কারণে দুর্ভিক্ষের ঝুঁকি বেড়েছে।

দেশটির ইরান-সমর্থিত হুতি বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে পাঁচ বছর ধরে যুদ্ধ চলছে।

অনলাইন নিউজ পোর্টাল