বৃহস্পতিবার ০৪ জুন ২০২৬, জ্যৈষ্ঠ ২১ ১৪৩৩

ব্রেকিং

চামড়ার অপেক্ষায় সাভার ট্যানারি পল্লী, লক্ষ্য ৬৫ লাখ পিস টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহতদের সাতজন নওগাঁর রাজেন্দ্রবাটির, গ্রামজুড়ে শোক লিবিয়া থেকে ফিরলেন আরো ১৭০ বাংলাদেশি হাম: আরও ১৭ শিশুর মৃত্যু দুই কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী রাউজানে ‘গরুচোর সন্দেহে’ বৃদ্ধকে পিটিয়ে হত্যা যুক্তরাষ্ট্রের সঙ্গে অনেক বিষয়ে সমঝোতা হলেও চুক্তি আসন্ন নয়: ইরান মিনায় সমবেত সবাই, হজের আনুষ্ঠানিকতা শুরু ঈদুল আজহা: ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় ঈদযাত্রায় গাজীপুরে বৃষ্টির ভোগান্তি, মহাসড়কে ধীরগতি টাঙ্গাইলে ট্রাক উল্টে ১৫ জন নিহত বাড্ডায় চিপসের কারখানায় আগুনে দুই কর্মীর মৃত্যু ইরান আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র ‘অন্য পথ’ খুঁজে বের করবে: রুবিও

শিক্ষা

বৃহস্পতিবার জানা যাবে এসএইচসি কবে

 প্রকাশিত: ০৮:১৮, ২২ সেপ্টেম্বর ২০২০

বৃহস্পতিবার জানা যাবে এসএইচসি কবে

দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান করোনাভাইরাসের কারণে বন্ধ রয়েছে । আর এ কারণে আটকে গেছে চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষাও। শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা তবে এ পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেয়ার উদ্যোগ নিয়েছেন ।

আগামী বৃহস্পতিবার এ লক্ষ্যে বৈঠকে বসছেন তারা। এদিন পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হতে পারে বলে জানা গেছে। 

ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে ওই দিন বেলা ২টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন ১১টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা। আন্তঃশিক্ষা সমন্বয় সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল বৈঠকের সভাপতিত্বে করবেন। এইচএসসি পরীক্ষা কিভাবে অনুষ্ঠিত হবে সে বিষয়ে বৈঠকে আলোচনা হবে। 

এ বিষয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোকবুল হোসেন বলেন, এইচএসসি, একাদশের ভর্তি ও ক্লাস শুরু নিয়ে বোর্ড চেয়ারম্যানরা বসবেন। সেখানে সুনির্দিষ্ট প্রস্তাব তৈরি হবে। শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানোর পর এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার অন্তত ১৫ দিন পর এইচএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা হবে। এতে পরীক্ষার্থীসহ সবাই প্রস্তুতি নেয়ার সময় পাবেন। এটুকু নিশ্চিত যে, শিক্ষাপ্রতিষ্ঠান না খুললে এইচএসসি ও সমমানের নতুন সূচি ঘোষণা করা হবে না।

কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আবদুস ছালাম বলেন, এইচএসসি ও সমমানের পরীক্ষার বিষয়টি বৈঠকের  রয়েছে।

অনলাইন নিউজ পোর্টাল