শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
খেলা

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

আতাউল্লাহ পলাশ • 28 নভেম্বর 2026, 01:58 দুপুর • 3 বার পঠিত
মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

বাংলাদেশের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম আগামী ফেব্রুয়ারিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলার পর তাঁর গৌরবময় ২১ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন।

আজ বোর্ড সভা শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন।

এর ফলে আসন্ন মিরপুর টেস্টই হবে ক্রিকেটের দীর্ঘতম সংস্করণে মুশফিকুর রহিমের শেষ ম্যাচ।

এ পর্যন্ত ১০৮টি টেস্ট ম্যাচ খেলা মুশফিক ১৯৯ ইনিংসে প্রায় ৩৭ গড়ে মোট ৭ হাজার ৬২ রান করেছেন। তাঁর নামের পাশে রয়েছে ১৪টি সেঞ্চুরি।

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলা, সর্বোচ্চ রান সংগ্রহ এবং সর্বাধিক সেঞ্চুরির রেকর্ড তাঁর দখলে।

৩৯ বছর বয়সী মুশফিক ইতোমধ্যে ওয়ানডে ও টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। ফলে আসন্ন টেস্ট ম্যাচটিই হবে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর শেষ দায়িত্ব।

তাঁর অবসরের মধ্য দিয়ে দুই দশকেরও বেশি সময় ধরে বিস্তৃত এক অসাধারণ আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের সমাপ্তি ঘটবে।


#খেলা #বাসস