শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

আতাউল্লাহ পলাশ • 28 নভেম্বর 2026, 02:08 দুপুর • 3 বার পঠিত
ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ৯৪৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ৪২৫ জন, ময়মনসিংহ বিভাগে ৩৫ জন, চট্টগ্রাম বিভাগে ১৮৯ জন, খুলনা বিভাগে ১১২ জন, রাজশাহী বিভাগে ৫৮, রংপুর বিভাগে ৩৩ জন, বরিশাল বিভাগে ৯৫ জন এবং সিলেট বিভাগে দুইজন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় তিনজনসহ চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে দেশে মোট ৫৩০ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯৪৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরের ২৮ নভেম্বর পর্যন্ত সারা দেশে মোট এক লাখ ৭৯ হাজার ৭০৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরে এ পর্যন্ত মোট ১ লাখ ৭৪ হাজার ৭১৪ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। বর্তমানে ৪ হাজার ৪৬৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি আছেন।

২০২৫ সালে দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়।


#জাতীয় #বাসস