শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
খেলা

‘তামিম ভাই, হাতজোড় করে বলছি, আমাদের দিকে একটু তাকান’

মোহাম্মদ খাইরুল আমিন • 20 নভেম্বর 2026, 08:09 সকাল • 4 বার পঠিত
‘তামিম ভাই, হাতজোড় করে বলছি, আমাদের দিকে একটু তাকান’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি তামিম ইকবালের কাছে আকুল আবেদন জানিয়েছেন জাতীয় ব্লাইন্ড ক্রিকেট দলের ক্রিকেটার আবিদ হাসান। দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেললেও আর্থিক অসচ্ছলতা, পৃষ্ঠপোষকতার অভাব ও যথাযথ মূল্যায়ন না পাওয়ার আক্ষেপ তার কণ্দেশের হয়ে বাংলাদেশের পতাকা ওড়ালেও ব্লাইন্ড ক্রিকেটাররা থেকে যাচ্ছেন পর্দার আড়ালে। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে বিসিবি সভাপতি তামিমের দৃষ্টি আকর্ষণ করেছেন আব‘তামিম ভাই, প্লিজ, যদি পারেন আমাদের দিকে একটু তাকান। হাতজোড় করে বলছি তামিম ভাই, আমাদের দিকে একটু আসলেও তাকান।কারণ, আমরা সবচেয়ে অবহেলিত। আমরা চাই, আমাদের এমন সুযোগ-সুবিধা দেওয়া হোক, যাতে সামনের বিশ্বকাপে আরও ভালো কিছু করতে পারি।

আমরা দেশের জন্য কিছু করতে চাই, কিন্তু সেই সুযোগটা আপনারা করে দেন’—বলছিলেন আবিদ।বাংলাদেশের ক্রিকেটে জাতীয় দল ও নারী ক্রিকেটের পরও যে একটি দল নিয়মিত আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করছে, তাদের প্রাপ্য স্বীকৃতি ও সুযোগ-সুবিধা নিয়ে প্রশ্ন তুলেছেন এই ক্রিকেটার। তার দাবি, ব্লাইন্ড ক্রিকেট একাধিক বিশ্বকাপ ও এশিয়া কাপে অংশ নিয়েছে। বিশ্বকাপে বাংলাদেশের অবস্থান রানার্সআপ। অথচ আর্থিক সহযোগিতা ও পৃষ্ঠপোষকতার দিক থেকে তারা এখনো অনেক পিছিয়ে।

বিসিবির কাছে আবিদের প্রত্যাশা, দীর্ঘদিন ধরে খেলা ক্রিকেটারদের যথাযথ মূল্যায়ন করতে হবে। তাদের আর্থিকভাবে সচ্ছল করার উদ্যোগ নেওয়ার পাশাপাশি নিয়মিত টুর্নামেন্ট আয়োজন এবং জাতীয় পর্যায় থেকে নতুন খেলোয়াড় তুলে আনার ব্যবস্থা করতে হবে। 

আগামী বিশ্বকাপের প্রস্তুতি ও সুযোগ-সুবিধা নিয়ে আবিদ বলেন, 'আমরা চাচ্ছি আমাদেরকে যাতে সুযোগ-সুবিধা এমনভাবে দেওয়া হয় যাতে আমরা সামনের ওয়ার্ল্ড কাপে আরও ভালো কিছু করতে পারি। আমরা দেশের জন্য কিছু করতে চাই কিন্তু আমাদের ওই সুযোগটা আপনারা করে দেন।'

নিজেদের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়েও অবশ্য কোনো অজুহাত দিতে চাননি আবিদ। তার মতে, এবারের প্রতিযোগিতায় বাংলাদেশ আশানুরূপ ফল করতে পারেনি। পর্যাপ্ত অনুশীলনের সময় না পাওয়া একটা সমস্যা ছিল। শীতের মৌসুমে মাঠের সংকটও ছিল। তবে টিম ম্যানেজমেন্ট অনুশীলনের সুযোগ তৈরির চেষ্টা করেছে। শেষ পর্যন্ত ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই ব্যর্থতার দায় নিজেদের কাঁধেই নিয়েছেন তিনি।

আবিদের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ২০১২ সালে। এরপর বিশ্বকাপ, এশিয়া কাপ ও ত্রিদেশীয় সিরিজে খেলেছেন তিনি। তার মতে, মূলধারার ক্রিকেটের বাইরে ব্লাইন্ড ক্রিকেটও নিয়মিত আন্তর্জাতিক আসরে অংশ নিচ্ছে, এমনকি বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি বিদেশ সফর করা দলগুলোর একটি। কিন্তু সেই অর্জনের তুলনায় সামাজিক স্বীকৃতি ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা অনেক কম।

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি কিংবা বিসিবির অধিভুক্ত না হলেও বাংলাদেশের ব্লাইন্ড ক্রিকেট আন্তর্জাতিকভাবে সংগঠিত। বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিল (বিবিসিসি) ওয়ার্ল্ড ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের (ডব্লিউবিসিসি) সদস্য। আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করা এই ক্রিকেটারদের প্রত্যাশা, এবার অন্তত তাদের দিকে নজর দেবে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।


িদ।

ঠে।