নারায়ণগঞ্জে ব্যবসায়ী হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন
মোহাম্মদ খাইরুল আমিন
•
26 নভেম্বর 2026, 09:35 সকাল
•
3 বার পঠিত
নারায়ণগঞ্জের বন্দরে পাঁচ বছর আগে সংঘটিত এক ইটভাটা ব্যবসায়ী হত্যা মামলায় ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. দেলোয়ার হোসেন পাঁচ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডিতরা হলেন: ইসমাঈল, রাজু, সজীব, হাবিব, তানজিল ও হোসাইন। খালাস পাওয়া আসামির নাম নবী।