রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

বাহরাইনে বিমান হামলার সাইরেন, বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ

আতাউল্লাহ পলাশ • 15 নভেম্বর 2026, 07:11 সকাল • 4 বার পঠিত
বাহরাইনে বিমান হামলার সাইরেন, বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ

বাহরাইনে বিমান হামলার সাইরেন বেজে ওঠেছে। এ সময় দেশটির কর্তৃপক্ষ বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। 

রোববার বার্তা সংস্থা এএফপির এক সাংবাদিক এ তথ্য জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাসিন্দাদের আতঙ্কিত না হয়ে শান্ত থাকার আহ্বান জানিয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ওই পোস্টে জনসাধারণকে শান্ত থাকতে, নিকটতম নিরাপদ স্থানে আশ্রয় নিতে ও জননিরাপত্তার স্বার্থে সরকারি সূত্রের মাধ্যমে প্রকাশিত তথ্য অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে।

এর আগে ইরান বাহরাইনে হামলা চালিয়েছিল।


#আন্তর্জাতিক #বাসস