রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

‘রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড’: চট্টগ্রাম রিজার্ভ ফোর্সের এসপি জাহাংগীর গ্রেপ্তার

মোহাম্মদ খাইরুল আমিন • 15 নভেম্বর 2026, 06:57 সকাল • 4 বার পঠিত
‘রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড’: চট্টগ্রাম রিজার্ভ ফোর্সের এসপি জাহাংগীর গ্রেপ্তার

‘রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে’ জড়িত থাকার অভিযোগে চট্টগ্রামে পুলিশ সুপার পদমর্যাদার এক কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার রাতে নগরীর নাসিরাবাদ হাউজিং সোসাইটির পুলিশ অফিসার্স মেস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জাহাংগীর আলম চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের ডেপুটি কমান্ড্যান্ট।

চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকায় এসপি জাহাংগীরের বিরুদ্ধে মামলা হয়েছে।

“এ মামলায় স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) তাকে গ্রেপ্তার করেছে।”

পুলিশ বলছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে গত ১০ নভেম্বর থেকে জাহাংগীর আলমকে নজরদারিতে রাখা হয়। পাশাপাশি তার সরকারি ও ব্যক্তিগত দুটি ফোন জব্দ করা হয়েছিল। এরপর সরকারি চাকরির বিধিমালা অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে শনিবার রাতে নগরীর পাঁচলাইশ থানায় একটি মামলা করা হয়।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “তার বিরুদ্ধে একটা অভিযোগ এসেছে। তদন্তের স্বার্থে তার দুইটা মোবাইল জব্দ করা হয়েছে।”

২০২৪ সালে জুলাই আন্দোলনের সময় এসপি জাহাংগীর ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপারের দায়িত্বে ছিলেন।