বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের ভিসা বন্ডের তালিকায় বাংলাদেশ

মোহাম্মদ খাইরুল আমিন 07 জানুয়ারী 2026, 11:59 দুপুর 151 বার পঠিত
যুক্তরাষ্ট্রের ভিসা বন্ডের তালিকায় বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে যাওয়ার ভিসা পেতে যেসব দেশের নাগরিকদের ১৫ হাজার ডলার পর্যন্ত ‘বন্ড’ দিতে হবে, সেই তালিকা বাংলাদেশকে যুক্ত করা হয়েছে।

এর মানে হল, বাংলাদেশি পাসপোর্টধারী কোনো ব্যক্তি যদি বি১/বি২ ভিসার জন্য যোগ্য হন, তাহলে যুক্তরাষ্ট্রে প্রবেশের আবেদন করতে তাকে ৫ হাজার, ১০ হাজার অথবা ১৫ হাজার ডলার বন্ড বা জামানত দিতে হবে। এই জামানতের অঙ্ক নির্ধারণ করা হবে ভিসা সাক্ষাৎকারের সময়।

আবেদনকারীকে মার্কিন ট্রেজারি বিভাগের অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম পে ডট গভ এর মাধ্যমে বন্ডের শর্তে সম্মতিও জানাতে হবে।

কারো ক্ষেত্রে সর্বোচ্চ জামানত ধার্য হলে বর্তমান বিনিময় হারে তাকে গুনতে হবে প্রায় ১৮ লাখ ৩৫ হাজার টাকা।

ভিসা বন্ডের শর্তযুক্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশসহ নতুন কয়েকটি দেশের নাম যুক্ত করে মঙ্গলবার হালনাগাদ তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

রয়টার্সের খবরে বলা হয়েছে, সবশেষ হালনাগাদের পর মোট ৩৮টি দেশের নাগরিকরা এই ভিসা বন্ডের শর্তের আওতায় এসেছেন। বাংলাদেশসহ নতুন করে যুক্ত হওয়া দেশগুলোর ক্ষেত্রে জামানতের নিয়ম কার্যকর হবে আগামী ২১ জানুয়ারি থেকে।