বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বাড়ছে করোনায় মৃত্যু

অনলাইন নিউজ পোর্টাল 10 জুন 2020, 12:14 দুপুর 244 বার পঠিত
যুক্তরাষ্ট্রে বাড়ছে করোনায় মৃত্যু

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ফের বেড়েছে। দুই মাসের ভেতর একদিন ৫০০’র কম মৃত্যু দেখার পর বুধবার আবার প্রায় এক হাজার মানুষ মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় ৮১৯ জনের মৃত্যু হয়েছে।

বুধবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টা পর্যন্ত হিসাবে এত সংখ্যা মানুষ সেখানে মারা গেলেন। কিন্তু আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের সবশেষ হিসাব অনুযায়ী বাংলাদেশ সময় সকাল ৮টা পর্যন্ত দেশটিতে নতুন মৃত্যুর সংখ্যা ১ হাজার ছাড়িয়ে গেছে। ওয়ার্ল্ডওমিটারের ওয়েবসাইটে বলা হয়েছে, আমেরিকায় নতুন করে ১ হাজার ৯৩ জনের মৃত্যু হয়েছে।

যুক্তরাষ্ট্রে সব মিলিয়ে মোট শনাক্ত হয়েছেন ২০ লাখ ৪৫ হাজার ৫৪৯ জন। মৃত্যু হয়েছে ১ লাখ ১৪ হাজার ১৪৮ জনের। আর সুস্থ হয়েছেন ৭ লাখ ৮৮ হাজার ৮৬২ জন।