বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে আর লকডাউন দেওয়া হবে না

অনলাইন নিউজ পোর্টাল 19 জুন 2020, 11:52 দুপুর 1,106 বার পঠিত
যুক্তরাষ্ট্রে আর লকডাউন দেওয়া হবে না

করোনার তাণ্ডবে বিপর্যস্ত মার্কিন যুক্তরাষ্ট্র। প্রতিদিনই সংক্রমণ ও মৃতের সংখ্যা হু হু করে বাড়ছে। টেক্সাস ও ফ্লোরিডার মতো অঙ্গরাজ্যে বেড়েছে সংক্রমণ।

এরইমধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রে আর লকডাউন ঘোষণা করা হবে না। এক সাক্ষাৎকারে বুধবার ট্রাম্প বলেন, আমরা আবার দেশ বন্ধ করবো না। আমাদের তা করার দরকার পড়বে না। 

সর্বশেষ তথ্যানুযায়ী, বিশ্বে আক্রান্ত ও মৃত্যু উভয় সংখ্যার দিক থেকেই শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ২২ লাখ ৬২ হাজার ৯৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ২০ হাজার ৬৩২ জনের।