বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে আবার গুলি, নিহত ৩

মোহাম্মদ খাইরুল আমিন 03 জুন 2022, 03:48 দুপুর 284 বার পঠিত
যুক্তরাষ্ট্রে আবার গুলি, নিহত ৩

যুক্তরাষ্ট্রে সাধারণ মানুষের ওপর গোলাগুলি চলছেই। বৃহস্পতিবার ভিন্ন দুটি ঘটনায় বন্দুকধারীর গুলিতে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন। একটি ঘটনায় বন্দুকধারী গুলি চালানোর পর আত্মহত্যা করেছেন।

আইওয়া রাজ্যে এদিন একটি গির্জার বাইরে দুই নারীকে গুলি করে হত্যা করেন এক বন্দুকধারী। পরে অস্ত্রধারী আত্মহত্যা করেন। এইমস শহরের কর্নারস্টোন চার্চের বাইরে গাড়ি রাখার জায়গায় এই ঘটনা ঘটে। ঘটনার সময় গির্জার ভেতরে একটি অনুষ্ঠান চলছিল। 

নিউ ইয়র্ক, টেক্সাস ও ওকলাহোমায় একের পর এক বন্দুক সহিংসতার ঘটেছে। এর প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ভাষণ দিয়েছেন। এরপর ঘটল আরো দুই ঘটনা। 

দ্বিতীয় ঘটনাটা যুক্তরাষ্ট্রের উইসকনসিনের রেসিন সমাধিস্থলে। সেখানে শেষকৃত্যের অনুষ্ঠানে বন্দুকধারীর গুলিতে দুইজন আহত হন।