বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র আলোচনা থেকে সরতে অজুহাত খুঁজছে: ইরান

মোহাম্মদ খাইরুল আমিন 12 এপ্রিল 2026, 12:20 দুপুর 78 বার পঠিত
যুক্তরাষ্ট্র আলোচনা থেকে সরতে অজুহাত খুঁজছে: ইরান

যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা থেকে সরে যাওয়ার অজুহাত খুঁজছিল বলে অভিযোগ করেছে ইরান।

পাকিস্তানে ইরান প্রতিনিধিদলের একটি সূত্র ফার্স নিউজ এজেন্সি-কে জানিয়েছে, যুক্তরাষ্ট্র আলোচনা টেবিল ছেড়ে যাওয়ার জন্য ‘অজুহাত খুঁজছিল’।

সূত্রটি বলেছে, আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের হারানো ভাবমূর্তি রক্ষার জন্য যুক্তরাষ্ট্রের এই আলোচনা প্রয়োজন ছিল এবং ইরানের সঙ্গে যুদ্ধে অচলাবস্থা ও ব্যর্থতা সত্ত্বেও তারা নিজেদের প্রত্যাশা কমাতে রাজি হয়নি।

তিনি আরও বলেন, পরবর্তী দফার আলোচনার কোনো পরিকল্পনা ইরানের নেই।

এদিকে পাকিস্তানে অনুষ্ঠিত ঐতিহাসিক শান্তি আলোচনায় কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্র ও ইরান। এরই মধ্যে ‘ব্যর্থ সংলাপ’ শেষে ইরানের সঙ্গে ‘শান্তি চুক্তি’ ছাড়াই পাকিস্তান ছেড়ে গেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

শান্তির জন্য ঐতিহাসিক ‘ইসলামাবাদ সংলাপ’ শেষে সমঝোতায় পৌঁছাতে না পারার জন্য পরস্পরকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র ও ইরান।

ত্রিপক্ষীয় ম্যারাথন বৈঠকের পর পাকিস্তান ছাড়ার আগে ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে জেডি ভ্যান্স বলেন, যুক্তরাষ্ট্র নমনীয়তা ও সৎ উদ্দেশ্য নিয়ে আলোচনায় অংশ নিয়েছিল।

 কিন্তু দুঃখজনকভাবে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি।

এদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বলেছেন, এই কূটনৈতিক প্রক্রিয়ার সাফল্য নির্ভর করছে বিপরীত পক্ষের আন্তরিকতা, সদিচ্ছার ও সৎ অবস্থানের ওপর।

তিনি ওয়াশিংটনকে ‘অতিরিক্ত ও অবৈধ দাবি’ পরিহার করে ইরানের ‘বৈধ অধিকার ও স্বার্থ’ মেনে নেওয়ার আহ্বান জানান।

সূত্র: আল-জাজিরা