ভূমিকম্পে কেঁপে উঠলো মেক্সিকো
অনলাইন নিউজ পোর্টাল
•
24 জুন 2020, 11:07 দুপুর
•
422 বার পঠিত
মেক্সিকোতে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। দেশের দক্ষিণের রাজ্য ওয়াক্সাকাতে মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টা ২৯ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। রাজ্য থেকে ৪০০ মাইলেরও বেশি দূরে রাজধানী মেক্সিকো সিটিতেও কম্পন অনুভূত হয়েছে।
মেক্সিকোর সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ভূমিকম্পে অন্তত ছয়জন নিহত হয়েছেন। ২০১৭ সালে মেক্সিকো সিটিতে ভয়াবহ ভূমিকম্পে ভবন ধসে তিন শতাধিক মানুষ নিহত হয়।
ওয়াক্সাকা পাহাড়বেষ্টিত একটি শহর। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শিলায় ছেয়ে গেছে পাহাড়ি রাস্তাগুলো। ভূমিকম্পে স্থানীয় একটি ক্লিনিক ও কয়েকটি স্থাপনা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ভূমিকম্পে বন্দর, বিমানবন্দর ও তেল কোম্পানিগুলো ক্ষতিগ্রস্ত হয়নি।