ভারতের মিজোরামে পাথর কোয়ারি ধস, ৮ শ্রমিকের মৃত্যু
মোহাম্মদ খাইরুল আমিন
•
15 নভেম্বর 2022, 10:18 দুপুর
•
276 বার পঠিত
ভারতে পাথর কোয়ারি ধসে ৮ শ্রমিকের মৃত্যু হয়েছে। তারা বিহারের বাসিন্দা। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরো ৪ শ্রমিক। তাদের উদ্ধারে কাজ চলছে।
জানা গেছে, মিজোরাম রাজ্যের হাতিয়াল জেলায় গত সোমবার দুপুরের খাবার খেয়ে কাজে ফেরার পর পরই এ ঘটনা ঘটে। এতে সেখানে শ্রমিকরা আটকা পড়েন। তাদের মধ্যে আজ মঙ্গলবার সকালে ৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
এদিকে ভারতের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, ময়নাতদন্তের পর লাশগুলোর পরিচয় শনাক্ত করা যাবে। নিখোঁজ ৪ জনকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার পাশাপাশি বর্ডার সিকিউরিট ফোর্স এবং আসাম রাইফেলসও উদ্ধার অভিযানে যোগ দিয়েছে।