ভারতের দক্ষিণ ২৪ পরগনায় সড়ক দুর্ঘটনায় ছয় শ্রমিক নিহত
অনলাইন নিউজ পোর্টাল
•
02 আগস্ট 2021, 11:32 দুপুর
•
267 বার পঠিত
ভারতে সড়ক দুর্ঘটনায় ছয় শ্রমিক নিহত হয়েছেন। গত রোববার দিনগত রাতে রাজ্যের বারুইপুরের কুলতলি এলাকার রাধাবল্লভপুর-মল্লিকপুরে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও ১৭ জন। তাদের হাপাতালে ভর্তি করা হয়েছে। খবর হিন্দুস্তান টাইমস।
তবে জানা গেছে, পিকআপ ভ্যানে করে ২৭ জন শ্রমিক হাওড়ার উদ্দেশে যাচ্ছিলেন। মাঝরাতে রাস্তার ধারে থাকা বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লেগে খালে পড়ে যায় পিকআপটি।