ভারতের দিল্লিতে ভবন ধসে শিশুসহ নিহত ৩
মোহাম্মদ খাইরুল আমিন
•
10 অক্টোবর 2022, 10:53 দুপুর
•
268 বার পঠিত
দিল্লিতে একটি বাড়ির ছাদ ভেঙে ৪ বছর বয়সী এক শিশুসহ অন্তত ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরো ১০ জন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আটকে রয়েছেন অন্তত আরো ৩-৪ জন।
গত রোববার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দিল্লির লালকেল্লার মূল ফটক লাহোরি গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।
এদিকে স্থানীয়দেড় কাজ থেকে জানা যায় , দুইতলা বাড়িটির অবস্থা ছিল জীর্ণকায়। সেখানে একটি পরিবার বসবাস করতো। ঘটনার দিন তাদের বাড়িতে বেশ কয়েকজন অতিথি এসেছিলেন।
ধ্বংসস্তূপে ঠিক কতজন আটকে পড়েছেন তা নিশ্চিত করে বলা সম্ভব হয়নি। তবে উদ্ধারকর্মীদের ধারণা, অন্তত ৩-৪ জন আটকে রয়েছেন। তাদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।