বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ভারতের দিল্লিতে ৪.৯ মিলিমিটার বৃষ্টিপাত

অনলাইন নিউজ পোর্টাল 19 জুলাই 2020, 06:16 বিকাল 256 বার পঠিত
ভারতের দিল্লিতে ৪.৯ মিলিমিটার বৃষ্টিপাত

ভারতের দিল্লি ও তার আশপাশের এলাকায় রবিবার সকাল থেকে প্রবল বৃষ্টি হচ্ছে। এতে পানিবন্দী হয়েছে রাজধানীর বাসিন্দারা। কয়েক ঘণ্টার বৃষ্টি এতোটাই প্রবল যে, দিল্লির আইটিও এলাকার নর্দমার পাশে থাকা বড়সড় একটি বাড়ি ভেঙে পানির স্রোতে ভেসে গেছে। 

এদিকে ভারতের রাজধানী দিল্লি পানিতে সয়লাব রয়েছে। এতে সেখানকার জাহাঙ্গির পুরী এলাকায় ৫৫ বছরের এক ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।

আবহাওয়া দফতর জানায়, দিল্লিতে সকাল সাড়ে ৫টা থেকে প্রায় ৪.৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।