ভারতে নারীদের টিকা গ্রহণে উদাসীনতা
অনলাইন নিউজ পোর্টাল
•
03 জুন 2021, 09:28 সকাল
•
619 বার পঠিত
মহিলাদের তুলনায় ভারতে পুরুষদের টিকা নেওয়ার হার বেশি। এমনই বলছে পরিসংখ্যান। ১০ এপ্রিল এই পার্থক্য ছিল ২ শতাংশের কিছু কম। তবে মাত্র দু'সপ্তাহের মধ্যে তা বেড়ে হয় প্রায় ১২ শতাংশ। ৬ মে, যেদিন ভারতে প্রায় ৪ লক্ষ ১৪ হাজার মানুষ করোনা সংক্রমিত হয়েছিলেন, সেদিন এই পার্থক্য আরও বেড়ে হয় প্রায় ২৪ শতাংশ।
সমীক্ষা বলছে, করোনার দ্বিতীয় ঢেউ আসার পর মানুষের মধ্যে টিকা নেওয়ার আগ্রহ বেড়েছে। তবে মহিলাদের তুলনায় পুরুষদের মধ্যে সেই আগ্রহ একটু হলেও বেশি। এপ্রিলের শুরু থেকে মে মাসের প্রথম পনেরো দিনে করোনা সংক্রমণ শিখড়ে পৌঁছায়। তবে এখনও পর্যন্ত মে মাসেই করোনার সংক্রমণ সবচেয়ে বেশি বেড়েছে। ICMR-এর Epidemiology and Communicable Diseases বিভাগের প্রাক্তন প্রধান বিজ্ঞানী রমণ গঙ্গাখেদার জানান, পুরুষ ও মহিলাদের মধ্যে টিকাকরণের এই পার্থক্য লিঙ্গবৈষম্যের একটা উদাহরণ।