বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ভারতে নারী ও শিশুসহ ৭৪ রোহিঙ্গা গ্রেপ্তার

অনলাইন নিউজ পোর্টাল ২৪ 25 জুলাই 2023, 04:06 দুপুর 392 বার পঠিত
ভারতে নারী ও শিশুসহ ৭৪ রোহিঙ্গা গ্রেপ্তার

অবৈধভাবে বসবাস করার জন্য ভারতের উত্তর প্রদেশের ছয়টি জেলায় নারী ও শিশুসহ ৭৪ জন রোহিঙ্গা শরণার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ তথ্য জানিয়েছেন কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

সোমবার এক বিবৃতিতে পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে রয়েছে ৫৫ জন পুরুষ , ১৪ জন নারী ও ৫ জন শিশু। তারা মিয়ানমার থেকে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে উত্তরপ্রদেশ রাজ্যের ৬টি জেলায় বসবাস করছিল।

গ্রেপ্তাররা মিয়ানমারে নিপীড়ন থেকে বাঁচতে পালিয়ে ভারতে আসার পর প্রায় ১০ বছর ধরে বসবাস করছিলেন বলে জানায় রোহিঙ্গা হিউম্যান রাইটস ইনিশিয়েটিভ ক্যাম্পেইন গ্রুপ।

ইনিশিয়েটিভ ডিরেক্টর সাব্বের কিয়াও মিন বলেন, তাদের অনেকেই আবর্জনা সংগ্রহ, দিনমজুরিসহ নানা ধরনের পেশায় যুক্ত ছিলেন। তারা শুধু আশ্রয় দাবি করেছিলেন। রোহিঙ্গা শরণার্থীদের গ্রেপ্তার বন্ধ করতে অনুরোধ করা হয়েছে মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে।