ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় ৩ হাজার ১২৮ জনের মৃত্যু
অনলাইন নিউজ পোর্টাল
•
31 মে 2021, 01:24 দুপুর
•
603 বার পঠিত
গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত ৩ হাজার ১২৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনায় প্রাণ গেছে ৩ লাখ ২৯ হাজার ১শ মানুষের।
এসময়ের মধ্যে দেশটিতে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১ লাখ ৫২ হাজার ৭৩৪ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ২ কোটি ৮০ লাখ ৪৭ হাজার ৫৩৪ জন। তবে সম্প্রতি দেশটিতে সংক্রমণের হার কিছুটা কমেছে।
চীনের উহান থেকে ছড়িয়ে যাওয়া করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি মানুষের প্রাণ গেছে। তালিকায় যুক্তরাষ্ট্রের পর রয়েছে ব্রাজিল। এরপরই ভারতের অবস্থান।