বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ভারতে বন্যা ও ভূমিধসে অন্তত ৩৩ মৃত্যু

মোহাম্মদ খাইরুল আমিন 21 আগস্ট 2022, 12:14 দুপুর 238 বার পঠিত
ভারতে বন্যা ও ভূমিধসে অন্তত ৩৩ মৃত্যু

ভারতে ভারি বৃষ্টিতে হঠাৎ সৃষ্টি হওয়া বন্যা ও ভূমিধসে অন্তত ৩৩ জন মারা গেছে বলে জানা গেছে।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি এই খবর দিয়েছে। 

তারা জানিয়েছে, শুক্রবার এই বৃষ্টি শুরু হয়। তাতে সৃষ্ট ভূমিধস ও বন্যায় হিমাচল প্রদেশের এক পরিবারেরেই ৮ জন মারা গেছেন। ওই প্রদেশে সব মিলে অন্তত ২২ জন মারা গেছেন। 

এছাড়া আহত হয়েছেন আরও ১০ জন। 

বার্তা সংস্থা পিটিআই জানায়, মান্দিতে নিখোঁজ হয়েছিলেন ৬ জন। আশঙ্কা করা হচ্ছে, তারা মারা গেছেন। 

উত্তরখন্ডেও বৃষ্টি সংশ্লিষ্ট ঘটনায় ৪ জন মারা গেছেন। নিখোঁজ হয়েছেন ১০ জন। 

উড়িষ্যা আগে থেকে বন্যা কবলিতভ এখানকার নতুন কিছু এলাকায় ভারি বর্ষণ বন্যা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা করা হচ্ছে। নতুন করে ভারি বর্ষণে এখানকার ৪ জনের মৃত্যু হয়েছে।