বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ভারতে বেড়েই চলছে মুসলিমের সংখ্যা

অনলাইন নিউজ পোর্টাল 24 সেপ্টেম্বর 2021, 06:15 সকাল 299 বার পঠিত
ভারতে বেড়েই চলছে মুসলিমের সংখ্যা

ভারতে মুসলিমরা সংখ্যালঘু হলেও স্বাধীনতা-পরবর্তী ছয় দশকে মোট জনসংখ্যায় মুসলমানদের অংশ বেড়েছে ৪ শতাংশ। একই হারে কমেছে হিন্দুদের অংশ। এ সময় দেশটিতে অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের মানুষের সংখ্যার প্রবৃদ্ধিতে তেমন একটা পরিবর্তন ঘটেনি। যুক্তরাষ্ট্রভিত্তিক পিউ রিসার্চ সেন্টারের এক গবেষণায় এই তথ্য জানা গিয়েছে।

১৯৪৭ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে ভারত। এরপর ১৯৫১ সালে দেশটিতে প্রথম আদমশুমারি হয়। ওই সময় ভারতের মোট জনসংখ্যা ছিল ৩৬ কোটি ১০ লাখ। পরবর্তী ছয় দশকে ভারতের জনসংখ্যা তিন গুণের বেশি বেড়েছে। সবশেষ ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী, ভারতের জনসংখ্যা ১২০ কোটির বেশি। ১৯৫১ সালে দেশটিতে হিন্দু ধর্মের অনুসারীর সংখ্যা ছিল ৩০ কোটি ৪০ লাখ। ২০১১ সালে এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৬ কোটি ৬০ লাখে। একই সময়ে ভারতে মুসলিমদের সংখ্যা সাড়ে ৩ কোটি থেকে বেড়ে ১৭ কোটি ছাড়িয়েছে।