বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ভারত-নেপালের বিরোধ

অনলাইন নিউজ পোর্টাল 16 জুন 2020, 11:32 দুপুর 247 বার পঠিত
ভারত-নেপালের বিরোধ

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং গত ৮ মে যখন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে চীনের তিব্বত সীমান্তের লিপুলেখের সঙ্গে সংযুক্তকারী ৮০ কিলোমিটার লম্বা একটি রাস্তা উদ্বোধন করেন তখন তিনি হয়তো ধারণাও করেননি যে, এ নিয়ে ভবিষ্যতে প্রতিবেশী নেপালের সঙ্গে এত বড় সংকট তৈরি হবে।

রাস্তাটি উদ্বোধনের সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে নেপাল। দেশটি জানায়, যে এলাকার মধ্য দিয়ে এই রাস্তাটি গেছে, তার অনেকটাই তাদের। কোনো পূর্ব আলোচনা ছাড়াই এই জায়গার ভেতর দিয়ে ভারতের এই রাস্তা তৈরি তারা কখনোই মানবে না।

নেপাল সঙ্গে সঙ্গে ওই অঞ্চলের কাছে তাদের পুলিশ বাহিনী মোতায়েন করে। কাঠমান্ডুতে ভারতীয় দূতকে ডেকে প্রতিবাদ জানায়। এরপরও ভারতের কাছ থেকে কোনো সাড়া না পেয়ে গত শনিবার নেপালের সংসদের নিম্নকক্ষ দেশের নতুন একটি মানচিত্র অনুমোদন করেছে, যেখানে কালাপানি নামে পরিচিত প্রায় চারশো বর্গ কিলোমিটারের ওই পাহাড়ি এলাকাটিকে তাদের এলাকা বলে দেখানো হয়েছে।

নেপালের একজন এমপিও নতুন মানচিত্রের বিপক্ষে ভোট দেননি। এমনকি বরাবর ভারতপন্থী হিসেবে পরিচিত নেপালি কংগ্রেসের এমপিরাও নতুন মানচিত্রের পক্ষে ভোট দিয়েছেন।