বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ভারী বৃষ্টিপাতের কারণে মিয়ানমারে পান্না খনিতে ধস

অনলাইন নিউজ পোর্টাল 02 জুলাই 2020, 02:50 দুপুর 304 বার পঠিত
ভারী বৃষ্টিপাতের কারণে মিয়ানমারে পান্না খনিতে ধস

মিয়ানমারের উত্তরাঞ্চলীয় একটি খনি ধসে পড়ার ঘটনায় কমপক্ষে ১১৩ জন নিহত হয়েছে। এছাড়া আরো অনেকেই মাটি চাপা পড়ে আছেন বলে অনুমান করা হচ্ছে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির উত্তরাঞ্চলীয় একটি পান্নার খনি ধসে পড়েছে। ভারী বৃষ্টিপাতের কারণে মাটি ধসে সেখানের পাথর সংগ্রহকারী শ্রমিকদের উপর আছড়ে পড়ে। এছাড়াও বেশ কিছু প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে, কাচিন রাজ্যের হাকান্ত এলাকার ওই খনি ধসে পড়ার ঘটনায় হয়তো আরো অনেকেই মাটি চাপা পড়েছেন।

দমকল বাহিনী জানিয়েছে, ভারী বৃষ্টিপাতের কারণে ওই খনিটি ধসে পড়েছে।এখন পর্যন্ত ১১৩টি মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজ চালিয়ে যাওয়া হচ্ছে।

উল্লেখ্য, বিশ্বের বৃহত্তম পান্না খনি মিয়ানমারে অবস্থিত। দেশটিতে প্রতি বছরই বিভিন্ন খনি থেকে মূল্যবান এই রত্ন পাওয়া যায়। তবে সাম্প্রতিক সময়ে দেশটিতে বেশ কয়েকবার খনি ধসের ঘটনা ঘটেছে। ফলে প্রাণ হারিয়েছে বহু মানুষ। এর আগে গত বছর একটি খনিতে দুর্ঘটনায় শতাধিক মানুষ প্রাণ হারায়।