উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিমের বোন এর বিরুদ্ধে মামলা
অনলাইন নিউজ পোর্টাল
•
18 জুলাই 2020, 11:25 দুপুর
•
78 বার পঠিত
সীমান্তে দুই কোরিয়ার যৌথ লিয়াঁজো দফতর গুঁড়িয়ে দিয়ে দ্বি-পাক্ষিক অবনতির দিকে ঠেলে দেয়ার জন্য উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং উনের বোন কিম ইয়ো জংকে দায়ী করে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন দক্ষিণ কোরিয়ার এক রক্ষণশীল আইনজীবী।
ওই মামলায় কিম ইয়ো জং এর পাশাপাশি উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ পাক জং চোনকেও অভিযুক্ত করা হয়েছে।
তবে, উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং উনের বোন কিম ইয়ো জংয়ের বিরুদ্ধে ওঠা এই অভিযোগের আনুষ্ঠানিক তদন্ত শুরু করবেন কি না - তা এখনো পরিষ্কার হয়নি। এদিকে, কিম ইয়ো জংকে কোনোভাবেই যেহেতু দক্ষিণ কোরিয়ায় হাজির করা সম্ভব হবে না। তাই, মামলাটি মূলত প্রতীকী হিসেবেই থাকছে।