উইঘুর নির্যাতন: চীনের কর্মকর্তাদের পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা
অনলাইন নিউজ পোর্টাল
•
23 মার্চ 2021, 10:00 দুপুর
•
162 বার পঠিত
উইঘুর মুসলমানদের নির্যাতনের ঘটনায় চীনের কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বেশিরভাগ পশ্চিমা দেশ
ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডা থেকে চীনের কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
চীনের জিনজিয়াংয়ে উইঘুর মুসলিমদের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় বেইজিংয়ের বিরুদ্ধে এ পদক্ষেপ নিয়েছে পশ্চিমা দেশগুলো। গতকাল সোমবার পশ্চিমা দেশগুলো সমন্বিত প্রয়াসের অংশ হিসেবে এ নিষেধাজ্ঞা জারি করে।
নিষেধাজ্ঞার আওতায় চীনের চারজন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানের সম্পদ জব্দ করা এবং তাদের ভ্রমণের ওপর বিধিনিষেধ জারি করা হয়েছে। নিষেধাজ্ঞার কবলে পড়দের মধ্যে জিনজিয়াংয়ের পুলিশ প্রধান রয়েছেন।
এই পদক্ষেপের বিপরীতে ইউরোপীয় ইউনিয়নের ১০ জন ব্যক্তি ও চারটি সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে চীন।