বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

তুরস্কে ভূমিকম্প

অনলাইন নিউজ পোর্টাল 15 জুন 2020, 06:17 বিকাল 840 বার পঠিত
তুরস্কে ভূমিকম্প

তুরস্কের পূর্বাঞ্চলীয় বিঙ্গল প্রদেশে রবিবার ৫ দশমিক ৭ মাত্রার এক ভূমিকম্প আঘাত হেনেছে। এতে একজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো ১৮ জন। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ভূপৃষ্ঠের ৫ কিলোমিটার গভীরে ছিলো। 

ভূমিকম্পে ২টি পর্যবেক্ষণ টাওয়ার ধসে পড়ে। ফলে এক গ্রামের প্রহরীর মৃত্যু হয় ও ২ জন আহত হয়। এছাড়া ধ্বংসস্তূপ থেকে আরো ৭ জনকে উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, মোট ১৮ জন আহত হয়েছেন। তবে আহতদের মধ্যে কারো অবস্থা গুরুতর নয়। ওই অঞ্চলে এক হাজার ৩ শতাধিকেরও বেশি তাঁবু সরবরাহ করা হয়েছে। কর্মকর্তারা প্রতিটি গ্রাম ও শহর তদারকি করছেন।