তুরস্ক-সিরিয়ায় প্রাণহানি ১৬ হাজার ছাড়াল
ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ হাজার ছাড়াল। গত সোমবার ভোরের দিকে ভূমিকম্পটি আঘাত হানে।
জানা যায় আজও (বৃহস্পতিবার) চলছে উদ্ধার অভিযান।
তুরস্কের দুর্যোগ সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী দেশটিতে নিহত হয়েছেন অন্তত ১২ হাজার ৮৭৩ জন।
এদিকে সিরিয়ার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, সরকার নিয়ন্ত্রিত অংশে দেশটিতে এক হাজার ২৬২ জন নিহত হয়েছেন।
একইদিন তুরস্ক থেকে এক উদ্ধারকর্মী জানিয়েছিলেন সে দেশে মরদেহ বহনের জন্য যথেষ্ট ব্যাগ নেই। অন্যদিকে সিরিয়ার অনেক জায়গায় মরদেহগুলোকে গণকবর দেওয়া হচ্ছে।
ভূমিকম্পে দুই দেশেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বহু ভবন ভেঙে পড়েছে। অনেকে ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন।
তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছিল, হতাহতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। প্রতিকূল পরিস্থিতির জন্য উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।
বিশ্বের অনেক দেশ ত্রাণ ও সহযোগিতা নিয়ে এই দুর্যোগে এগিয়ে এসেছে।