বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা!

অনলাইন নিউজ পোর্টাল 27 জুন 2020, 08:09 রাত 260 বার পঠিত
তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা!

ভারত-চীন সীমান্ত সংঘাতকে কেন্দ্র করে তৃতীয় বিশ্বযুদ্ধ বেধে যাওয়া বিচিত্র নয়। চীনের আগ্রাসন নীতির কারণে ঘটনার গতিপ্রকৃতি সেদিকেই এগোচ্ছে। পূর্ব লাদাখে ভারত-চিন দু'পক্ষই সেনা বাড়ানোয় এমনিতেই চরম উত্তেজনা রয়েছে। এরপর যদি যুক্তরাষ্ট্র ভারতের পাশে দাঁড়ায়, তাহলে অবধারিত ভাবেই তৃতীয় বিশ্বযুদ্ধ বেধে যাবে।

গলওয়ান সংঘাত পরবর্তী পরিস্থিতিতে তৃতীয় বিশ্বযুদ্ধের যে সমূহ সম্ভাবনা রয়েছে, তা বিশ্বের অন্যান্য শক্তিধর দেশগুলোও বুঝছে। কিন্তু কেউ-ই প্রকাশ্যে চীনকে তার আগ্রাসন নিয়ে কিছু বলছে না। রাশিয়া এখন পর্যন্ত মুখ বন্ধই রখেছে। গলওয়ান সংঘাতের পর ভারত-চীন দু-পক্ষকে নিয়ে বসার চেষ্টা করেও শেষ পর্যন্ত পিছিয়ে যায় রাশিয়া। কারণ ভারত, চীন কেউ-ই তৃতীয়পক্ষের হস্তক্ষেপে রাজি হয়নি। বর্তমান পরিস্থিতি রাশিয়া কাকে শেষ পর্যন্ত সমর্থন করবে, কার পাশে গিয়ে দাঁড়াবে, তা নিয়ে ধোঁয়াশায় রয়েছে পুরো বিশ্ব। 

ভারতের পাশে যুক্তরাষ্ট্র দাঁড়ালে, সে ক্ষেত্রে পাকিস্তান ও উত্তর কোরিয়া দাঁড়াবে চীনের পিছনে। ভারত-চিন যুদ্ধ যদি শেষ পর্যন্ত বাধেই সে ক্ষেত্রে শুধু যুক্তরাষ্ট্র নয়, জাপান, অস্ট্রেলিয়াও ভারতের পক্ষ নিয়ে যুদ্ধের ময়দানে নেমে পড়বে। কৃটনৈতিক ও সামরিক স্তরে আলোচনার মাধ্যমে ভারত মীমাংসায় আগ্রহ দেখালেও চীন ভারতের জমি আঁকড়ে বসে রয়েছে। 

ভারত যে চীনের এই দখলদারি এবার মানবে না, তা লাদাখ সীমান্তে যুদ্ধের প্রস্তুতিতেই পরিষ্কার। শুধু গলওয়ানের জমি নয়, লাদাখ থেকে কেড়ে নেয়া আকসাই চীনের জমিও ভারত এবার বুঝে নিতে চায়। ১৯৬২ সালের যুদ্ধের পর থেকেই আকসাই চীন তাদের দখলে রেখেছে বেজিং। লাদাখে এরইমধ্যে তিন বাহিনীর ১৫ হাজারেরও বিশে সেনা মোতায়েন রয়েছে। পার্বত্য এলাকায় ভারতের এই ১৫ হাজার সেনার মোকাবিলায় চিনের অন্তত ৫ লাখ সেনা লাগবে। 

চীনকে বারবার সতর্ক করে থেমে নেই যুক্তরাষ্ট্র। মার্কিন সেনা ইউরোপ ছেড়ে এখন ভারতের দিকেই আসছে। আর কয়েক দিনের মধ্যে বড় সংখ্যক মার্কিন সেনা চলে আসবে বলে নিশ্চিত করেছেন মাইক পম্পেও। যুক্তরাষ্ট্রের মাথায় শুধু ভারত নয় একইসঙ্গে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ফিলিপিন্সও রয়েছে। ভারতের মতো এই দেশগুলোও চীনা সেনার অবিরাম হুমকির শিকার। ফলে, চীনকে শায়েস্তা করতে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ফিলিপিন্সকেও সুরক্ষা দেবে যুক্তরাষ্ট্র।